Apan Desh | আপন দেশ

চাকরির বয়সসীমা ৩৫ করতে দুই সপ্তাহের আল্টিমেটাম

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৮:০০, ১৭ নভেম্বর ২০২৪

আপডেট: ১৮:০১, ১৭ নভেম্বর ২০২৪

চাকরির বয়সসীমা ৩৫ করতে দুই সপ্তাহের আল্টিমেটাম

ছবি: আপন দেশ

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করতে আল্টিমেটাম দিয়েছে চাকরিপ্রত্যাশীরা। ৩০ নভেম্বরের মধ্যে প্রজ্ঞাপন চেয়েছে তারা। এছাড়া ২৪ নভেম্বর শাহবাগে সমাবেশের ঘোষণাও দিয়েছেন তারা।

রোববার (১৭ নভেম্বর) এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।

এর আগে ৫ নভেম্বর চাকরির বয়সসীমা ৩৫ করার দাবিতে এক সপ্তাহের আল্টিমেটাম দিয়েছিল আন্দোলনকারীরা। না মানলে জেলা টু ঢাকা লংমার্চের হুঁশিয়ারিও দেয়া হয়।

চাকরিপ্রত্যাশীরা দীর্ঘদিন ধরে সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ করার জন্য আন্দোলন করে আসছেন। এ দাবির পরিপ্রেক্ষিতে ৩০ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকার একটি সুপারিশ কমিটি গঠন করে। যা ৩৫ বছর বয়সের সুপারিশ করে।

তবে ২৪ অক্টোবরের কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বয়সসীমা ৩২ করা হয়। ৩১ অক্টোবর তা পরিবর্তন করে ৩২ বছর ও বিসিএসে ৪ বার অংশগ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। 

এটি ৩৫ প্রত্যাশীদের সঙ্গে একটি প্রহসন বলে মনে করেন আন্দোলনকারীরা। তারা বলেন, যেহেতু সরকার বিসিএসের ক্ষেত্রে সিদ্ধান্ত পরিবর্তন করেছে, তাই আমরা আশা করি বয়সের ক্ষেত্রে সিদ্ধান্ত পরিবর্তন করে ৩২ থেকে ৩৫ করে আগামী ১ সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে।

আপন দেশ/এমবি
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যুদ্ধের ময়দানে ট্রাম্পকে একা ফেলে চলে গেল ন্যাটো ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ তেলের সংকট-দাম বাড়ছে কি না, জানালেন সেতুমন্ত্রী সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু মোজতবা খামেনিকে নিয়ে ইরানের নতুন বার্তা লম্বা ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, আজ শেষ কর্মদিবস এবারের অস্কার পেলেন যারা সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের