Apan Desh | আপন দেশ

টানা বৃষ্টি-জলাবদ্ধতায় নগরবাসীর ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৫০, ৩ অক্টোবর ২০২৪

আপডেট: ০৯:৫০, ৩ অক্টোবর ২০২৪

টানা বৃষ্টি-জলাবদ্ধতায় নগরবাসীর ভোগান্তি

রাজধানী ঢাকায় রাতভর বৃষ্টিতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে শিক্ষার্থীসহ ভোগান্তিতে পরেছে অফিসগামী নগরবাসী।

মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হয়েছে। এর ফলে সারাদেশে বৃষ্টি হচ্ছে। বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বুধবার (২ অক্টোবর) আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানিয়েছেন, বৃহস্পতিবার (৩ অক্টোবর) রংপুর, রাজশাহী বিভাগ ছাড়া বাকি সব বিভাগে বৃষ্টি হতে পারে। এসময় সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়া দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আপন দেশ/মাসুম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ইউএনওদের মানুষের কল্যাণে কাজ করার আহবান প্রধানমন্ত্রীর হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়: তদন্ত তরুণদের নেতৃত্বেই প্রযুক্তিনির্ভর উন্নয়ন হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে কী দিতে পারলাম, সেটিই গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী সিন্ডিকেট ভেঙে কৃষকদের লাভ নিশ্চিত করা হবে: আইনমন্ত্রী রংপুর-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ নাটোরে বাস-ভুটভুটির সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী নিহত একদিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম, ভরি কত অস্ট্রেলিয়ায় পরীক্ষার আগেই ফেল শান্তরা ইরান যুদ্ধ থেকে সম্মানজনকভাবে সরে আসা উচিত: মার্কিন জেনারেল ট্রাম্পের বিলাসী ’বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত
Footer Advertisement