Apan Desh | আপন দেশ

গণধোলাই শেষে সাবেক এমপিকে থানায় সোপর্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:১৯, ১৫ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১১:০৩, ১৫ সেপ্টেম্বর ২০২৪

গণধোলাই শেষে সাবেক এমপিকে থানায় সোপর্দ

গণধোলাই শেষে আওয়ামী লীগের সাবেক এমপিকে পুলিশে দিল পাবলিক। তিনি বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের শাহে আলম তালুকদার। শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তাকে রাজধানীর গুলশান থানায় সোপর্দ করে স্থানীয়রা। শাহে আলম তালুকদার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে তিনি মার্কেটে ঘুরছিলেন। স্থানীয় জনতাদের কয়েকজন তাকে দেখে ধরে ফেলে। আশপাশের মানুষ মারপিট করে। পরে  তাকে গুলশান থানায় সোপর্দ করে জনতা।

গুলশান থানার ওসি তৌহিদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাবেক এমপি মো. শাহে আলম তালুকদার গুলশান থানায় আছে। তাকে থানা হেফাজতে রাখা হয়েছে। তার বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে মামলা আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়