Apan Desh | আপন দেশ

কুসিক কাউন্সিলর জাবেদ বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:১৮, ১৩ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১১:৩৬, ১৩ সেপ্টেম্বর ২০২৪

কুসিক কাউন্সিলর জাবেদ বরখাস্ত

ছবি: সংগৃহীত

কুমিল্লা সিটি করপোরেশনের কাউন্সিলর সরকার মাহমুদ জাবেদকে বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সিটি করপোরেশন-১ শাখার উপ সচিব মো. ছামছুল আলম। তার স্বাক্ষরিত স্থানীয় সরকার মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করেন।

এতে বলা হয়েছে, তার (জাবেদ) বিরুদ্ধে কোতোয়ালী থানায় ২০২৪ সালের ১৩ মার্চ আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আদালতে একটি মামলার অভিযোগপত্র (সি/এস) গৃহীত হয়েছে। তাই স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯’ এর ধারা ১২ এর উপ-ধারা (১) এর প্রদত্ত ক্ষমতাবলে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। 

জাবেদ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন।

এ বিষয়ে উপ সচিব মো. ছামছুল বলেন, মন্ত্রণালয়ের আদেশটি পেয়েছি। সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপন দেশ/অর্পিতা 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল ইরান সড়কে ঘরমুখো মানুষের চাপ, যানজট না থাকায় স্বস্তি বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর ঈদের দিন কালবৈশাখীর আভাস ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেয়া হবে : আইজিপি ঈদ বোনাস দিয়েছে ৯৭.৭৯ শতাংশ পোশাক কারখানা বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত সীমিত পরিসরে ব্যাংক কার্যক্রম চলছে আফগানিস্তানে হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ ঈদযাত্রায় সব টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করল আমিরাত