Apan Desh | আপন দেশ

বিএনপি নেতার বাড়িতে এস আলমের গাড়ি

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৫৬, ৫ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৪:১৫, ৫ সেপ্টেম্বর ২০২৪

বিএনপি নেতার বাড়িতে এস আলমের গাড়ি

চট্টগ্রামের কোতোয়ালি থানার বিএনপি সভাপতি মনজুরুল আলম চৌধুরীর বাড়ির গ্যারেজে মিলেছে এস আলমের গাড়ি। 

নগরীর জামাল খান এলাকার মনজুরুলের পারিবারিক মালিকানাধীন বহুতল ভবন থেকে বুধবার (৪ সেপ্টম্বর) রাতে পুলিশ গাড়িটি উদ্ধার করে।
 
বিআরটিএর তথ্য মতে, উদ্ধারকৃত গাড়িটির নম্বর চট্ট-মেট্রো ঘ-১১-৫৩৪৪। গাড়িটি এস আলমের মালিকানাধীন সোনালি লজিস্টিকসের নামে নিবন্ধন করা। এর ঠিকানা হিসেবে নগরীর আসাদগঞ্জ এস আলম ভবনের প্রধান কার্যালয়ের ঠিকানা দেওয়া আছে।

জব্দ করা গাড়িটি ছাড়াও সেখানে আরও দুটি গাড়ি ছিল। পুলিশ যাওয়ার আগে এগুলো সরিয়ে ফেলা হয়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়েদুল হক বলেছেন, গোপনসূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে এ গাড়িটি উদ্ধার করতে সক্ষম হই।

উল্লেখ্য, গত ২৯ আগস্ট চট্টগ্রামের বিএনপি নেতাদের তত্ত্বাবধানে সন্ধ্যায় নগরীর কালুরঘাট এলাকার একটি কারখানা থেকে ১৪টি বিলাসবহুল গাড়ি বের করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় জড়িত বিএনপি নেতাদের বিরুদ্ধে শোকজ করা হলে উপযুক্ত কারণ দেখাতে না পারায় তাদের দল থেকে বহিষ্কার করা হয়।

আপন দেশ/অর্পিতা 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ইউএনওদের মানুষের কল্যাণে কাজ করার আহবান প্রধানমন্ত্রীর হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়: তদন্ত তরুণদের নেতৃত্বেই প্রযুক্তিনির্ভর উন্নয়ন হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে কী দিতে পারলাম, সেটিই গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী সিন্ডিকেট ভেঙে কৃষকদের লাভ নিশ্চিত করা হবে: আইনমন্ত্রী রংপুর-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ নাটোরে বাস-ভুটভুটির সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী নিহত একদিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম, ভরি কত অস্ট্রেলিয়ায় পরীক্ষার আগেই ফেল শান্তরা ইরান যুদ্ধ থেকে সম্মানজনকভাবে সরে আসা উচিত: মার্কিন জেনারেল ট্রাম্পের বিলাসী ’বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত
Footer Advertisement