Apan Desh | আপন দেশ

বৃহস্পতিবার থেকে তিন দিনের ছুটিতে দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৫৬, ২৭ সেপ্টেম্বর ২০২৩

বৃহস্পতিবার থেকে তিন দিনের ছুটিতে দেশ

ফাইল ছবি

আগামীকাল বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে সরকারি ছুটি। এর পরের দুই দিন শুক্র ও শনিবার (২৯ ও ৩০ সেপ্টেম্বর) হওয়ায় সাপ্তাহিক ছুটি। সবমিলিয়ে বৃহস্পতি, শুক্র ও শনিবার টানা তিনদিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। 

গত ১৫ সেপ্টেম্বর ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হয়। সভায় জানানো হয়, আগামী ১২ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি, ১৩ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।

শেষ নবী ও রাসুল হজরত মোহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পুণ্য স্মৃতিময় দিন ১২ রবিউল আউয়াল। সারা বিশ্বের মুসলমানদের কাছে ঈদে মিলাদুন্নবী (সা.) একটি বিশেষ মর্যাদার দিন। বাংলাদেশেও অত্যন্ত মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়।

আরও পড়ুন <> ইরাকে বিয়ের অনুষ্ঠানে আগুন, বর-কনেসহ নিহত ১১৩

এদিকে টানা তিনদিনের ছুটির কারণে পরিবারের সঙ্গে তা উদযাপনে পর্যটনকেন্দ্র এলাকায় আগে থেকেই হোটেল-মোটেল বুকিং দিয়ে রেখেছেন ভ্রমণপিপাসুরা। 

কক্সবাজারের পর্যটন ব্যবসায়ীরা আশা করছেন, ছুটিতে লাখো পর্যটকের সমাগম ঘটবে। তারা জানিয়েছেন, এরই মধ্যে তারকা মানের হোটেলগুলোর শতভাগ রুম বুকিং হয়েছে। এ ছাড়া পর্যটন দিবসকে কেন্দ্র করে সপ্তাহব্যাপী জমকালো আয়োজন করেছে জেলা প্রশাসক।

কুয়াকাটায়ও অধিকাংশ হোটেল-মোটেল অগ্রিম বুকিং হয়ে গেছে। গত সপ্তাহে হোটেল সাউথ বাংলার ব্যবস্থাপনা পরিচালক হোসাইন মোহাম্মদ সাকিব বলেন, ২৮ ও ২৯ তারিখ দুদিনের জন্য ৯০ শতাংশ এবং ৩০ তারিখের ৮০ শতাংশ রুম বুকিং হয়ে গেছে। 

আপন দেশ/আরএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাস কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যুদ্ধের ময়দানে ট্রাম্পকে একা ফেলে চলে গেল ন্যাটো ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ তেলের সংকট-দাম বাড়ছে কি না, জানালেন সেতুমন্ত্রী সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু মোজতবা খামেনিকে নিয়ে ইরানের নতুন বার্তা লম্বা ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, আজ শেষ কর্মদিবস এবারের অস্কার পেলেন যারা সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের