Apan Desh | আপন দেশ

মহাকাশ গবেষণা থেকে সরানো হল আব্দুস সামাদকে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৫৮, ৬ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ১১:২০, ৬ সেপ্টেম্বর ২০২৩

মহাকাশ গবেষণা থেকে সরানো হল আব্দুস সামাদকে

বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. আব্দুস সামাদকে সরিয়ে দেয়া হয়েছে। নানা আলোচনা-সমালোচনার মধ্যে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব পদে তাকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে স্পারসোর নতুন চেয়ারম্যান হিসেবে কাউকে নিয়োগ দেয়া হয়নি।

মো. আব্দুস সামাদ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি বিষয়ে স্নাতক এবং চীনের পিকিং বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট স্ট্যাডিজ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

গত ২৩ আগস্ট ভারত চাঁদে মহাকাশযান পাঠানোর পর বাংলাদেশের স্পারসো আলোচনায় আসে। ভারতের মহাকাশ গবেষণাকেন্দ্র ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ হচ্ছেন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার। অন্যদিকে বাংলাদেশের স্পারসোর চেয়ারম্যান আবদুস সামাদের পড়াশোনা কৃষিতে। প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তাকে একটি বিশেষায়িত প্রতিষ্ঠানের চেয়ারম্যান করায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, স্পারসোর বর্তমান চেয়ারম্যানের দক্ষতা ও যোগ্যতা নিয়ে কারো প্রশ্ন নেই। কিন্তু তিনি যে সংস্থার নেতৃত্ব দিচ্ছেন, সেই বিষয়ে তিনি দক্ষ কিনা, প্রশ্ন উঠেছে সেটি নিয়ে। বিশেষায়িত প্রতিষ্ঠানে শীর্ষপদে সংশ্লিষ্ট বিষয়ে জানাশোনা কর্মকর্তাকে নিয়োগ দিতে হলে রাজনৈতিক সদিচ্ছা জরুরি বলে মনে করেন তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার মধ্যে আবদুস সামাদকে সংসদ সচিবালয়ে বদলি করা হলো।

আপন দেশ/আরএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়