ছবি : আপন দেশ
সংসার
সংসার মানে ভোরের আলো
জানালাজুড়ে হাসি,
অল্প সুখে বেঁচে থাকায়
এটাই ভালোবাসি।
কখনো মেঘ, কখনো রোদ
জীবন নদীর ঢেউ,
তবু পাশে আপন মানুষ
ভাঙতে দেয় না কেউ।
চায়ের কাপে গল্প জমে
সন্ধ্যা নামে ধীরে,
অভিমানের দেয়াল ভাঙে
একটু মায়ার নীড়ে।
হাজার কষ্ট বুকের মাঝে
লুকিয়ে রাখে মন,
প্রিয় মুখের মিষ্টি হাসি
দেয় বাঁচিবার কারণ।
সংসার শুধু ঘর নয় গো
হৃদয় বাঁধার সেতু,
ভালোবাসার ছোঁয়া পেলেই
পূর্ণ হয় সব ঋতু।
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































