Apan Desh | আপন দেশ

বিশ্বখ্যাত হেয়ার স্টাইলিস্টদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৫:৫৯, ২৫ জুন ২০২৬

বিশ্বখ্যাত হেয়ার স্টাইলিস্টদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন

ছবি: আপন দেশ

ফ্যাশন ইন্ডাস্ট্রিতে নতুন চমক নিয়ে আসছেন বিকে করপোরেট সলিউশনের কর্ণধার নিলীমা।

দেশের ফ্যাশন ও বিউটি ইন্ডাস্ট্রিতে নতুন মাত্রা যোগ করতে ‘BK Corporate Solution a sister concern of BlueBird Events’ আয়োজন করতে যাচ্ছে Hair & Beauty Expo-2026, “The Global-Local Blend”।

বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর)  রাজধানীর হাতিরঝিলে এলিট কনভেনশন হলে অনুষ্ঠিত হবে দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ এ হেয়ার ও বিউটি এক্সপো।

আয়োজনে প্রথমবারের মতো আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। প্রশিক্ষক হিসেবে আসছেন বিশ্বখ্যাত হেয়ার স্টাইলিস্ট Angelo Justin। তিনি Hair Asia-এর প্রধান বিচারক এবং Miss Universe 1994 Sushmita Sen-এর অফিসিয়াল হেয়ার স্টাইলিস্ট। তিনি আধুনিক হেয়ার কাট, হেয়ার কালার, স্টাইলিং, ট্রেন্ডস ও স্যালন টেকনিক নিয়ে বিশেষ প্রশিক্ষণ প্রদান করবেন। 

আরও পড়ুন<<>>আজ বিশ্ব পরী দিবস

এছাড়া থাইল্যান্ড ও লন্ডন থেকে আসছেন Wella ও L'Oréal-এর খ্যাতিমান হেয়ার স্টাইলিস্ট Mr. Nakarin। যিনি আন্তর্জাতিক মানের হেয়ার ও বিউটি ট্রেনিং পরিচালনা করবেন।

অনুষ্ঠানটির দিকনির্দেশনায় ও তত্ত্বাবধানে থাকবেন বাংলাদেশের হেয়ার ও বিউটি শিল্পের কিংবদন্তি কাজী কামরুল ইসলাম।

এক্সপোর অন্যতম আকর্ষণ হিসেবে থাকবে অত্যাধুনিক ও মনোমুগ্ধকর ফ্যাশন শো। যার পরিচালনায় থাকবেন দেশের জনপ্রিয় কোরিওগ্রাফার ইমু হাসমি।

আসন সংখ্যা সীমিত। তাই আগ্রহীদের দ্রুত বিকে করপোরেট সলিউশনের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করে নিবন্ধন সম্পন্ন করার আহবান জানিয়েছেন আয়োজকরা।

আপন দেশ/এসআর

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়