Apan Desh | আপন দেশ

বর্ষায় কাপড়ের স্যাঁতস্যাঁতে গন্ধ দূর করার উপায়

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৪:২২, ৯ জুন ২০২৪

বর্ষায় কাপড়ের স্যাঁতস্যাঁতে গন্ধ দূর করার উপায়

ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবের পর ধীরে ধীরে যেন বর্ষা নামা শুরু হয়েছে। দেশজুড়ে কোথাও চলছে টানা বৃষ্টি। কোথাও বা থেমে থেমে বৃষ্টি। সে সঙ্গে দেশের অনেক অঞ্চলের রাস্তাঘাট ডুবে আছে। ঘরেও এখন স্যাঁতস্যাঁতে ভাব। এ অবস্থায় ভেজা জামা-কাপড় যেন আর শুকাতে চায় না। পাখা চালিয়ে জামা-কাপড় শুকানো গেলেও স্যাঁতস্যাঁতে গন্ধ থেকে যায়।

এমন আবহাওয়ায় জামা-কাপড় থেকে স্যাঁতস্যাঁতে গন্ধ দূর করার কয়েকটি সহজ পদ্ধতি রয়েছে–

বৃষ্টিতে ভিজে বাড়িতে এলে প্রথমেই জামা-কাপড় খুলে ভালো করে ধুয়ে নিন। বৃষ্টিতে ভেজা জামা-কাপড় জড়ো করে রেখে দিলে সেগুলো থেকে দুর্গন্ধ বের হয়।

জামা-কাপড়ের দুর্গন্ধ দূর করতে খুব কার্যকরী লেবু। এটা ফাঙ্গাসও দূর করে। তাই ডিটারজেন্ট পাউডারের সঙ্গে এক চামচ লেবুর রস দিয়ে জামা-কাপড় কেচে নিন। ভেজা কাপড় ধোয়ার সাথে সাথে শুকানোর জন্য মেলে দিন। দুর্গন্ধ চলে যাবে।

আপন দেশ/এফএআর

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ