Apan Desh | আপন দেশ

আরও ২ মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৪৩, ৩০ জুলাই ২০২৬

আরও ২ মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন

ছবি : আপন দেশ

সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে আরও ২ মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (২৯ জুলাই) হাইকোর্টের বিচারপতি শেখ মো. জাকির হোসেন এবং বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এম লিটন আহমেদ। 

তিনি জানান, খিলগাঁও থানার হত্যা মামলা এবং মুগদা থানার হত্যাচেষ্টা মামলায় রুল অ্যাবসুলেট করে ব্যারিস্টার সুমনকে জামিন দিয়েছেন আদালত।

আরও পড়ুন : ন্যাশনাল ব্যাংকের এমডি আদিল চৌধুরীর পদত্যাগ 

প্রসঙ্গত, ২০২৪ সালের ২১ অক্টোবর রাত দেড়টায় রাজধানীর মিরপুর-৬ থেকে সুমনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় এবং হবিগঞ্জে বেশ কয়েকটি মামলা রয়েছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়