Apan Desh | আপন দেশ

তৌফিকা করিম-বীর বাহাদুরের পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৬:৪৮, ৬ ফেব্রুয়ারি ২০২৫

তৌফিকা করিম-বীর বাহাদুরের পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

অ্যাডভোকেট তৌফিকা আফতাব ওরফে তৌফিকা করিমের পারিবাররে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। তৌফিকা সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ঘনিষ্ঠ সহযোগী। একই সঙ্গে সাবেক সংসদ সদস্য বীর বাহাদুর উ শৈ সিংসহ পরিবারের পাঁচ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন পৃথক দুটি আদেশে এ নিষেধাজ্ঞা জারি করেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দুদকের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশনা দেন।

দেশত্যাগে নিষেধাজ্ঞায় রয়েছেন— সাবকে সংসদ সদস্য বীর বাহাদুর উ শৈ সিংয়ের স্ত্রী মে হ্লা প্রু ও তিন সন্তান উসিং হাই, থোওয়াই শৈ ওয়াং ও ম্যা ম্যা খিং ভেনাস।

তৌফিকা করিমের দেশ থেকে নিষেধাজ্ঞার আবেদন করেন দুদকের উপপরিচালক মোছাম্মৎ মাহফুজা খাতুন। অন্যদিকে বীর বাহাদুরের পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন দুদকের সরকারি পরিচালক মো. আব্দুল মালেক।

তৌফিকার দেশত্যাগে নিষেধাজ্ঞা

তৌফিকা করিমের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদনে বলা হয়েছে, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও মিসেস তৌফিকা করিমসহ অন্যান্যের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অকল্পনীয় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। তৌফিকা করিম সাবেক মন্ত্রী আনিসুল হকের আস্থাভাজন হিসেবে আইন মন্ত্রণালয় ও বিভিন্ন বিচারিক আদালতে নিয়োগ, বদলি ও জামিনসহ বিভিন্ন অবৈধ বাণিজ্য ও দুর্নীতির মাধ্যমে নিজ এবং অন্যান্য নামে বিপুল পরিমাণগত আই বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এ অবৈধ সম্পদের মাধ্যমে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় ৬ কোটি ৩৩ লাখ টাকায় একটি বিলাসবহুল বাড়ির মালিকানা অর্জন করেছেন। ইউনাইটেড ব্যাংক ও সিটিজেনস ব্যাংক পিএলসিতে নিজ নামে পরিচালিত বিভিন্ন ব্যাংক হিসাবে ৫ কোটি টাকা বিনিয়োগ করেছেন মর্মে তথ্য পাওয়া গেছে।

দুদকের আবেদনে আরও বলা হয়েছে, দুদকের অনুসন্ধানাধীন টিম গোপন সূত্রে জানতে পেরেছে- তৌফিকা করিম যে কোনো সময় পালিয়ে বিদেশ চলে যেতে পারেন। তিনি বিদেশ পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হতে পারে অথবা দীর্ঘায়িত হতে পারে। এ কারণে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করা প্রয়োজন।

বীর বাহাদুরের পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

এ পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদনে বলা হয়, সাবেক সংসদ সদস্য বীর বাহাদুর দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কোটি কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। অভিযোগ দুদক অনুসন্ধান চালাচ্ছে।

আবেদনে আরও বলা হয়েছে, দুদকের অনুসন্ধান টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরেছে বীর বাহাদুর তাঁর স্ত্রী সন্তানদের নিয়ে যে কোনো সময় দেশ থেকে পালিয়ে যেতে পারেন। তারা পালিয়ে গেলে দুর্নীতির অনুসন্ধান কাজ ব্যাহত হবে ও দীর্ঘায়িত হবে। কাজেই তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি হওয়া আবশ্যক।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ