Apan Desh | আপন দেশ

‘ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে দুই ঘণ্টাও টিকত না ইসরায়েল’

আন্তজাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৪৫, ১৫ জুন ২০২৬

আপডেট: ১৪:৪৫, ১৫ জুন ২০২৬

‘ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে দুই ঘণ্টাও টিকত না ইসরায়েল’

ফাইল ছবি

ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে যুদ্ধে ইসরায়েল দুই ঘণ্টাও টিকত না এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উচিত যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থাকা। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে। 

দ্য নিউইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব মন্তব্য করেন। তিনি বলেন, নেতানিয়াহু খুব কঠিন মানুষ। সত্যি বলতে, এ কাজ করার জন্য তার আমাদের প্রতি খুব কৃতজ্ঞ থাকা উচিত। কারণ ইরানের কাছে যদি পারমাণবিক অস্ত্র থাকতো, তাহলে ইসরায়েল দুই ঘণ্টাও টিকে থাকতে পারতো না।

ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চূড়ান্ত পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়, তবে দেশটির ওপর আবারও সামরিক হামলা শুরু করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যথায়, মধ্যপ্রাচ্যের আয়ের ২০ শতাংশ রাজস্বের বিনিময়ে যুক্তরাষ্ট্রকে এই অঞ্চলের ‘অভিভাবক’ (গার্ডিয়ান) বানানো হবে বলেও উল্লেখ করেছেন তিনি।

তিনি বলেন, ইরানের সঙ্গে তার করা চুক্তি শেষ পর্যন্ত হরমুজ প্রণালিকে স্থায়ীভাবে টোলমুক্ত রাখার নিশ্চয়তা দেবে।

সম্প্রতি ঘোষিত যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি নিয়ে হওয়া আলোচনায় ইসরায়েল অংশ নেয়নি। চুক্তির শর্তগুলো দেশটির কর্মকর্তাদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি করেছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়