Apan Desh | আপন দেশ

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ পর্যালোচনা করছে ভারত

আন্তজাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২৩:২৮, ১৭ এপ্রিল ২০২৬

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ পর্যালোচনা করছে ভারত

ফাইল ছবি

চব্বিশের গণ-আন্দোলনে ক্ষমতা হারিয়ে ভারতে আশ্রয় নেয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশের অনুরোধ ‘আইনি ও বিচারিক পন্থায়’ পর্যালোচনা করছে ভারত। শুক্রবার (১৭ এপ্রিল) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য নিশ্চিত করেছেন।

ভারতীয় বার্তা সংস্থা এএনআই-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত সরকার বর্তমানে আইনি বাধ্যবাধকতা এবং আঞ্চলিক কূটনীতির মধ্যে ভারসাম্য বজায় রাখার এক জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। মুখপাত্রের এ অবস্থান সে জটিল পরিস্থিতিরই প্রতিফলন। 

আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকা ও দিল্লির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক অনেকটা তলানিতে পৌঁছায়। যদিও বর্তমানে নরেন্দ্র মোদি সরকার বাংলাদেশের বর্তমান তারেক রহমানের সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। সম্পর্ক পুনরায় স্বাভাবিক পর্যায়ে ফেরানোর এ চেষ্টার মাঝেই শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি বড় একটি ইস্যু হয়ে দাঁড়িয়েছে। 

আরও পড়ুন <<>> হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম

সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান নয়াদিল্লি সফরকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টি পুনরায় উত্থাপন করেন। 

এ অনুরোধের প্রেক্ষিতে ভারতের অবস্থান জানতে চাওয়া হলে জয়সওয়াল বলেন, চলমান বিচারিক এবং অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে (বাংলাদেশের) অনুরোধটি পরীক্ষা করে দেখা হচ্ছে। আমরা এ বিষয়ে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকবো এবং সামগ্রিক পরিস্থিতির ওপর নিবিড়ভাবে নজর রাখছি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়