Apan Desh | আপন দেশ

যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনে ১৬ হুথি সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৮:৩৯, ২০ মার্চ ২০২৫

আপডেট: ১০:৪৮, ২০ মার্চ ২০২৫

যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনে ১৬ হুথি সদস্য নিহত

ছবি : সংগৃহীত

ইয়েমেনে মার্কিন বাহিনীর বিমান হামলায় ১৬ হুথি সদস্য নিহত হয়েছেন। বুধবার (১৯ মার্চ) গভীর রাতে প্রাণহানির এ তথ্য জানিয়েছে বিদ্রোহী গোষ্ঠী হুথি। বৃহস্পতিবার (২০ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাতে ইয়েমেনের হুথি গোষ্ঠী ঘোষণা করেছে— মার্কিন বিমান হামলায় তাদের ১৬ জন সদস্য নিহত হয়েছেন। হুথি-সংশ্লিষ্ট সংবাদ সংস্থা সাবা অবশ্য হতাহতের পরিস্থিতি, সময় বা সঠিক অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট বিবরণ দেয়নি।

এর আগে, রাজধানী সানাসহ ইয়েমেনের বেশ কয়েকটি এলাকায় মার্কিন বিমান হামলায় সাতজন নারী এবং দুই শিশু আহত হয়েছে বলে জানানো হয়েছিল। হুথি-সংশ্লিষ্ট আল-মাসিরাহ টিভি অনুসারে, আল-জাওফ প্রদেশের সাদা, আল-হাজম জেলা এবং আল-বায়দা প্রদেশের আস সাওয়াদিয়াহ জেলায় বিমান হামলা চালানো হয়।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি হুথিদের বিরুদ্ধে “বড় আক্রমণ” চালানোর নির্দেশ দিয়েছেন।

হুথিদের প্রতিবেদন অনুসারে, সে সময় থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত — আনাদোলু ইয়েমেনে কয়েক ডজন মার্কিন বিমান হামলা রেকর্ড করেছে — যার ফলে ৫৩ জন নিহত এবং ১০৭ জন আহত হয়েছের। হতাহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

চলতি বছরের ১৯ জানুয়ারি ইসরায়েল এবং ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটিই ছিল ইয়েমেনে প্রথম বিমান হামলা।

এদিকে ইয়েমেনে মার্কিন সামরিক বাহিনী নতুন করে হামলা চালিয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। হুথি পরিচালিত সংবাদ চ্যানেল আল মাসিরাহ টিভি জানিয়েছে, মার্কিন সেনাবাহিনী হোদেইদাহ প্রদেশে পাঁচটি অভিযান চালিয়েছে, জাবিদে একটি তুলা প্রক্রিয়াকরণ কারখানায় হামলা চালিয়েছে।

লোহিত সাগর এবং এডেন উপসাগরে ইরান-সমর্থিত এ গোষ্ঠীর ইসরায়েলি-সংশ্লিষ্ট জাহাজ লক্ষ্য করে অভিযানের প্রতিক্রিয়ায় সপ্তাহান্তে হুথিদের বিরুদ্ধে পুনরায় হামলা শুরু করার পর থেকে টানা পঞ্চম রাতে ইয়েমেনে মার্কিন সেনাবাহিনীর হামলার ঘটনা ঘটল।

সংঘাত-বিধ্বস্ত দেশটিতে নতুন করে সহিংসতার আশঙ্কা বৃদ্ধি পাওয়ায় মার্কিন হামলায় এখন পর্যন্ত কয়েক ডজন মানুষ নিহত হয়েছেন।

মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বুধবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেয়া এক পোস্টে হুথিদের বিরুদ্ধে “২৪/৭ অভিযান” চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে। তবে মধ্যপ্রাচ্যের এ দেশটিতে তাদের সর্বশেষ হামলার বিষয়টি নিশ্চিত করেনি সেন্টকম।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যুদ্ধের ময়দানে ট্রাম্পকে একা ফেলে চলে গেল ন্যাটো ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ তেলের সংকট-দাম বাড়ছে কি না, জানালেন সেতুমন্ত্রী সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু মোজতবা খামেনিকে নিয়ে ইরানের নতুন বার্তা লম্বা ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, আজ শেষ কর্মদিবস এবারের অস্কার পেলেন যারা সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের