Apan Desh | আপন দেশ

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:৫৮, ১৮ জুলাই ২০২৬

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ফাইল ছবি

হামে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট বিভাগেই ৩ জন। এসময় নতুন করে আক্রান্ত হয়েছে ৭৭৩ জন।

শনিবার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সারা দেশে ৭৮৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯৫ শিশুর এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৮৯ জন।

সিলেটে হামের উপসর্গে তিন শিশুর মৃত্যু এ অঞ্চলে রোগটির তীব্র সংক্রমণের ইঙ্গিত দিচ্ছে। বিভাগটির বিভিন্ন হাসপাতালে হামের রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে।

আরও পড়ুন <<>> ডেঙ্গুতে একজনের মৃত্যু, আক্রান্ত ২৪২

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ১৪ হাজার ৩১৮ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ১ লাখ ১৬ হাজার ৭১০ জন।

আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩৬৮ জনের এবং আক্রান্ত ৬২ হাজার ৭৫ জন। এ হিসাব গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ৮ জুলাই সকাল ৮টা পর্যন্ত সময়ের।

আপন দেশ/এসএস

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়