Apan Desh | আপন দেশ

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২০:৩৯, ২৫ জুন ২০২৬

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ মৃত্যু

ফাইল ছবি, আপন দেশ

দেশের হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার ২৫ জুন সকাল ৮টা পর্যন্ত) ৯ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময় নিশ্চিত হামে কেউ মারা যায়নি।

বৃহস্পতিবার (২৫ জুন) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হামে রোগীর সংখ্যা ৮৯৩ জন। আর নিশ্চিত হাম শানাক্ত হয়েছে ৫২ জনের। 

আরও পড়ুন<<>>জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২৮ জুন

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তির সংখ্যা ৮০ হাজার ৪৯৭ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন ৭৬ হাজার ৭৮৮ জন।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা ৬০৫। এ সময় নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৩ জনের।

আপন দেশ/এসআর
 

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়