Apan Desh | আপন দেশ

চার জুলাই যোদ্ধার বিষপান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৪, ২৫ মে ২০২৫

আপডেট: ২১:৫৭, ২৫ মে ২০২৫

চার জুলাই যোদ্ধার বিষপান

রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি থাকা বিষপান করেছেন জুলাই আন্দোলনে চোখ হারানো চার যুবক।

রোববার (২৫ মে) দুপুরে হাসপাতালের পরিচালকের কক্ষে একটি বৈঠকের সময় এ ঘটনা ঘটে। তারা পুনর্বাসন ও উন্নত চিকিৎসার দাবিতে দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন।

বিষপানকারীরা হলেন, শিমুল, মারুফ, সাগর ও আখতার হোসেন (আবু তাহের)। পরে তাদের দ্রুত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

আরওপড়ুন<<>>রাজধানী এখন আন্দোলনের নগরী

হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ দুপুরে  জুলাই ফাউন্ডেশনের প্রধান নির্বাহীর (সিইও) সঙ্গে বৈঠক চলছিল। এ সময় চার যুবক সিইও’র সঙ্গে দেখা করতে গেলে তাদের অপেক্ষা করতে বলা হয়। এতে ক্ষুব্ধ হয়ে সঙ্গে থাকা বিষ পান করেন তারা।

আহতদের অভিযোগ, দীর্ঘ নয় মাসেও সরকার তাদের উন্নত চিকিৎসা বা পুনর্বাসনের কোনো ব্যবস্থা করেনি। শুধু আশ্বাস দিয়ে সময় পার করা হয়েছে। তারা বলেন, আমরা শান্তিপূর্ণভাবে দাবি জানিয়েছিলাম, কিন্তু কেউ এগিয়ে আসেনি। শুধু সরকার নয়, কোনো রাজনৈতিক দলও তাদের পাশে দাঁড়ায়নি। সবাই নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত।

জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. খায়ের আহমেদ চৌধুরী জানান, বিষপান করার সঙ্গে সঙ্গেই ওই চারজনকে হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তারা শঙ্কামুক্ত। 

তিনি আরও বলেন, আমাদের বৈঠক চলাকালে তারা সিইওর সঙ্গে কথা বলতে আসেন। সিইও তাদের অপেক্ষা করতে বললে রুম থেকে বের হয়ে বিষপান করেন তারা।

আপন দেশ/এমএইচ

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু