Apan Desh | আপন দেশ

সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ১১৮ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৭, ৪ অক্টোবর ২০২৪

আপডেট: ১৭:১৮, ৪ অক্টোবর ২০২৪

সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ১১৮ জন

দেশের বিভিন্ন হাসপাতাল-মেডিকেল কলেজসহ স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত ১১৮ জন বিশেষজ্ঞ চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়াধীন স্বাস্থ্যসেবা বিভাগের পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে কর্মরত নিম্নবর্ণিত কর্মকর্তাদের জাতীয় বেতন স্কেল ২০১৫-এর ৪র্থ গ্রেডে টাকা ৫০,০০০-৭১,২০০/- বেতনক্রমে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি প্রদান করা হলো।

এ ছাড়া পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা পদোন্নতির অব্যাবহিত পূর্বের পদ ও কর্মস্থলে (ইনসিটু) কর্মরত থাকবেন।

এতে আরও বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ১২ অক্টেবরের মধ্যে তাদের যোগদানপত্র স্বাস্থ্যসেবা বিভাগের পার-১ শাখার ই-মেইলে ([email protected]) পাঠাতে হবে। লিয়েন অথবা প্রেষণ অথবা শিক্ষা ছুটি ভোগরত কর্মকর্তাদের ক্ষেত্রে যোগদানের পর পদোন্নতির পদায়ন কার্যকর হবে। তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

আপন দেশ/কেএইচ

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ