Apan Desh | আপন দেশ

ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:২১, ৮ ডিসেম্বর ২০২৩

ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের প্রাণহানি হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে আরও ২৫১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকাতে ৬৪ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ১৮৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজন ঢাকাতে এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) তিনজন মারা যায়। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৬৫০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকাতে ৯৫৩ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত)৬৯৭ জন মারা যান।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ৪৩১ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় বিভিন্ন হাসপাতাল থেকে ১২০ জন এবং সারা দেশের (ঢাকায় ব্যতীত) বিভিন্ন হাসপাতালে থেকে ৩১১ জন ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের ৮ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন তিন লাখ ১৬ হাজার ৪১১ জন। এর মধ্যে ঢাকাতে এক লাখ ৮ হাজার ৮১৮ জন ও সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) দুই লাখ সাত হাজার ৫৯৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুন<<>> ডেঙ্গুতে চলতি বছর মৃত্যু ১৬০০ ছাড়ালো

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার হার শতকরা ৯৯ শতাংশ, হাসপাতালে ভর্তি থাকার হার এক শতাংশ এবং মৃত্যুর হার শূন্য দশমিক পাঁচ শতাংশ। চলতি বছরে এ পর্যন্ত মোট তিন লাখ ১২ হাজার ৩৭৭ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে এক লাখ ৭ হাজার ২৫০ জন এবং সারা দেশের (ঢাকা সিটি ব্যতীত) বিভিন্ন হাসপাতাল দুই লাখ পাঁচ হাজার ১২৭ জন ছাড়পত্র পেয়েছেন।

বর্তমানে সারা দেশে মোট দুই হাজার ৩৮৪ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। ঢাকায় ৬১৫ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) এক হাজার ৭৬৯ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন। উল্লেখ্য, ২০২২ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬২ হাজার ৩৮২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৮১ জন মারা যান।

আপন দেশ/এবি

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

মেয়েদের স্নাতক পর্যন্ত ফ্রি শিক্ষা ব্যবস্থার ঘোষণা প্রস্তুতি শেষ হলে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে : বিদ্যুৎমন্ত্রী বিএনপির রাজনীতি হচ্ছে মানুষকে ভালো রাখা: প্রধানমন্ত্রী অপতথ্য রোধে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে : তথ্যমন্ত্রী জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্প শার্শায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিপীড়িতদের বিনামূল্যে আইনি সহায়তা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী আমির হামজার আগাম জামিন জামালপুরে গাছচাপায় মা ও দুই মেয়ের মৃত্যু পাঁচ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস সৌদি আরবে ৪ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু