Apan Desh | আপন দেশ

ঈদে নতুন গান নিয়ে আসছেন ড. মাহফুজুর রহমান

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১২:১৩, ২৮ জুন ২০২৩

আপডেট: ১২:৩৭, ২৮ জুন ২০২৩

ঈদে নতুন গান নিয়ে আসছেন ড. মাহফুজুর রহমান

এবারের ঈদেও  নতুন নিয়ে টিভি পর্দায় আসছেন এটিএন বাংলা চ্যানেলের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। তবে এবার তার ভক্তরা তার গান শুনতে পারবেন দুটি চ্যানেলে। কোরবানির ব্যস্ততায় দর্শকরা একটি চ্যানেলের অনুষ্ঠান হাতছাড়া করলেও, অপর চ্যানেলে তার গান উপভোগের সুযোগ পাবে।

এটিএন বাংলার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি বছরের মতো এটিএন বাংলায় ড. মাহফুজুর রহমানের একক সংগীতানুষ্ঠান প্রচার হবে। পাশাপাশি সংবাদভিত্তিক চ্যানেল এটিএন নিউজ-এও সে আয়োজন থাকছে।

২০১৬ সাল থেকে এটিএন বাংলায় প্রচার হচ্ছে ড. মাহফুজুর রহমানের গাওয়া গান নিয়ে একক সংগীতানুষ্ঠান। এ ধারাবাহিকতায় এটিএন বাংলায় ঈদের দিন রাত সাড়ে ১০টায় প্রচার হবে তার গানের অনুষ্ঠান ‘তুমি আমার অন্তরে’।

এই অনুষ্ঠানে রয়েছে মোট ১১টি গান। এগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। কথা লিখেছেন নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ এবং ড. মাহফুজুর রহমান।

আরও পড়ুন <> হিরো আলম রোমান্টিক লুকে আসছেন নতুন সিনেমায়

অনুষ্ঠানে থাকা গানগুলো হলো- ‘ভেঙ্গে চুরে ছারখার’, ‘তোমার হাসি ভালোবাসি’, ‘মনটা শুধু তোমার’, ‘চুপিচুপি কাছে এসে’, ‘তোমায় খুঁজে বেড়ায়’, ‘ওই আকাশ নীলে দুজন’ এবং রিমিক্স ‘দাইমা-৩’ শিরোনামের গান।

এছাড়াও অনুষ্ঠানে থাকছে ‘আকেলা না জানা’, ‘কাভিতো তুমকো’, ‘মুঝে তুম নাজারসে’ ও ‘চুপকে চুপকে’ শিরোনামের চারটি গজল।

অন্যদিকে, এটিএন নিউজে প্রচার হবে ড. মাহফুজুর রহমানের একক সংগীতানুষ্ঠান ‘তোমার মাঝে বাঁচি’। সেখানে গান থাকছে ১০টি। গানগুলোর তালিকায় আছে ‘ফাসানা এ দিল’, ‘দুনিয়া কিসি কে পেয়ার’, ‘হামছে বাদাল গ্যায়া’ ও ‘ঝুমে এ দিল’ শিরোনামে চারটি গজল।

এছাড়া থাকছে ‘তুমিতো জানো না’, ‘একটুখানি হাসো না’, ‘ও রমনী’, ‘তোমাকে ভালোবাসি খুব’ এবং ‘মনের স্বীকৃতি’ শিরোনামের গানও। এগুলোর চিত্রায়ন হয়েছে এটিএন বাংলার স্টুডিওতে।

আপন দেশ/বিজ্ঞপ্তি/ এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

আগামী বছর গ্রিডে যুক্ত হচ্ছে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ: প্রধানমন্ত্রী বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল শিল্পাঞ্চল, বন্ধ ৬৭৯ কারখানা কপ সম্মেলনে যোগ দিতে তুরস্কে যাবেন প্রধানমন্ত্রী পতনে চলছে শেয়ার বাজারের লেনদেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ম্যাক্সওয়েল যুক্তরাষ্ট্রে ভোটযুদ্ধ, ট্রাম্পের ক্ষমতার পরীক্ষা ইউক্রেইনের ত্রাণকেন্দ্রে রাশিয়ার বোমা হামলায় নিহত ২৬ আগারগাঁও মেট্রো স্টেশনসহ ২ স্থানে ককটেল বিস্ফোরণ এলপিজির দাম বাড়ল সুনির্দিষ্ট সময়েই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্রকারীদের শক্ত হাতে দমনের আহবান জামায়াতের ফের পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন টানা দরপতনের পর বাড়ল স্বর্ণের দাম নিউজিল্যান্ড সফর থেকে সরে দাঁড়ালেন মারুফা ট্রাম্পের বাসভবনের অদূরে বিমান বিধ্বস্তে নিহত ৯
City Touch