Apan Desh | আপন দেশ

মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১১:৩৩, ১৮ জুলাই ২০২৬

মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার

ছবি : সংগৃহীত

চলতি বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এর আগে দলটির অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন বিশ্বখ্যাত কলম্বিয়ান পপ তারকা শাকিরা। 

সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির একটি ছবি শেয়ার করে তিনি বলেছেন, বয়সকে হার মানিয়ে যে ফুটবল খেলছেন আর্জেন্টাইন মহাতারকা, তা বর্তমান ক্রীড়াবিশ্বে এক অনন্য উদাহরণ।

নিজের বার্তায় শাকিরা লিখেছেন, মেসি শুধু একজন অসাধারণ ফুটবলারই নন, তিনি কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও অদম্য মানসিক শক্তির প্রতীক। সময়ের সঙ্গে লড়াই করে এবং নানা সমালোচনাকে উপেক্ষা করে তিনি যেভাবে নিজেকে শীর্ষ পর্যায়ে ধরে রেখেছেন, তা সত্যিই বিস্ময়কর।

শাকিরার ভাষায়, মেসি প্রমাণ করেছেন একজন মানুষকে কখনোই তার বয়স কিংবা অন্যের মন্তব্য দিয়ে বিচার করা উচিত নয়। প্রতিভা, অধ্যবসায় ও আত্মবিশ্বাস থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়।

তবে মেসির সাফল্যের পেছনে তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর ভূমিকাও বিশেষভাবে তুলে ধরেন শাকিরা। তিনি মনে করেন, দীর্ঘদিনের সঙ্গী আন্তোনেলার সমর্থন ও ভালোবাসাই মেসিকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করে যাচ্ছে।

শাকিরা বলেন, আন্তোনেলার মতো একজন মানুষ পাশে থাকার কারণেই মেসি বারবার নতুন করে নিজেকে প্রমাণ করার শক্তি পান। একজন সফল মানুষের পেছনে পরিবারের সমর্থন কতটা গুরুত্বপূর্ণ, তার অন্যতম উদাহরণ তারা।

আরও পড়ুন : বিশ্বকাপে রেকর্ড অর্থ পুরস্কার, লাভবান বাংলাদেশও

শাকিরার এ প্রশংসা আন্তোনেলারও নজর এড়ায়নি। আর্জেন্টাইন তারকার স্ত্রী পরে সে বার্তাটি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন, যা ভক্তদের মধ্যেও ব্যাপক সাড়া ফেলেছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়