Apan Desh | আপন দেশ

শাকিরা-জাস্টিন বিবারসহ বিশ্বকাপ ফাইনাল মাতাবেন যারা

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১০:১৩, ১৬ জুলাই ২০২৬

শাকিরা-জাস্টিন বিবারসহ বিশ্বকাপ ফাইনাল মাতাবেন যারা

ছবি : সংগৃহীত

ফাইনালে স্পেনের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। রোববার (১৯ জুলাই) রাতে মায়ামিতে ফাইনালের মধ্যে দিয়ে পর্দা নামবে ২০২৬ বিশ্বকাপের । 

শিরোপা নির্ধারণী ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহের পাশাপাশি বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে জমকালো ‘হাফটাইম শো।’

বিশ্বকাপ ইতিহাসে প্রথম বারের মতো সুপার বোলের আদলে ফিফা আয়োজন করা যাচ্ছে বিশেষ ‘হাফটাইম শো।' যেখানে প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন কলম্বিয়ার বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা। 
২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘ওয়াকা ওয়াকা'—গেয়ে বিশ্বজুড়ে আলোড়ন তুলেছেন। ৪৯ বছর বয়সেও তার মিষ্টি কণ্ঠ ভক্তদের হৃদয়ে ঝড় তোলে। যেন শারিকাকে ছাড়া ফুটবল বিশ্বকাপের সংগীত অনুষ্ঠান কল্পনাই করা যায় না। 

এবারের আসরে উদ্বোধনী অনুষ্ঠানেও গান গেয়েছেন শাকিরা। মেক্সিকোতে তার সঙ্গে জুটি বেঁধেছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন সংগীতশিল্পী সঞ্জয় দেব। 

এবার ফাইনালে শাকিরার সঙ্গে মঞ্চে পারফর্ম করবেন ম্যাডোনা এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস। এ ছাড়া বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন কানাডিয়ান পপ সুপারস্টার জাস্টিন বিবারও। সাধারণত ফুটবল ম্যাচের হাফটাইম বিরতি ১৫ মিনিট হলেও বিশ্বকাপ ফাইনালের জন্য সেটি বাড়িয়ে প্রায় ২৫ মিনিট করা হচ্ছে। 

তবে ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, বিরতি প্রায় ২০ মিনিটের হতে পারে। নিয়মিত ১৫ মিনিটের বিরতির সঙ্গে অতিরিক্ত সময় যোগ করে প্রায় ১১ মিনিটের বিশেষ শো আয়োজনের পরিকল্পনাও রয়েছে ফিফার। ফাইনালকে ঘিরে এই আয়োজনকে আরো বর্ণিল করতে উপস্থিত থাকবেন হলিউড তারকা টম ক্রুজ, ইতালিয়ান গায়িকা লরা পাউসিনি, নিকোল শেরজিঙ্গার, ব্রিটিশ তারকা রবি উইলিয়ামস এবং জনপ্রিয় ইউটিউবার আইশোস্পিড । এ ছাড়া যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করবেন গ্র্যামি বিজয়ী শিল্পী জেনিফার হাডসন। 

তবে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) আইন অনুযায়ী, খেলোয়াড়রা সর্বোচ্চ ১৫ মিনিটের হাফটাইম বিরতির অধিকারী।

আরও পড়ুন : জিতেও শাস্তির মুখে মেসিরা

তবে গত বছরের ক্লাব বিশ্বকাপ ফাইনালে তার ব্যতিক্রম দেখা যায়। নিউ জার্সিতে অনুষ্ঠিত সেই ফাইনালে কোল্ডপ্লে, জে বালভিন, ডোজা ক্যাট, টেমস ও ইমানুয়েল কেলির পরিবেশনার কারণে বিরতি দীর্ঘ হয়ে দাঁড়ায় ২৪ মিনিটে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি কমনওয়েলথ কনফারেন্সে আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার হজ কার্যক্রমে অনুমতি পেল ৭০২ এজেন্সি মিয়ানমার বিমানবন্দরে ড্রোন হামলা, সব ফ্লাইট বাতিল র‌্যাব বিলুপ্ত করে এসআরবি, সংসদে বিল পাশ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী অপরিশোধিত তেলের দাম ১০১ ডলার ছাড়াল বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত আর্থিক অনিয়ম-শিক্ষাসনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও ছাড়লেন সায়মা ইরানের দক্ষিণ উপকূলজুড়ে দফায় দফায় বিস্ফোরণ
City Touch