Apan Desh | আপন দেশ

শুটিংয়ে সৌদি আরবে জানকার্লো

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১২:৩৪, ২২ জুন ২০২৬

আপডেট: ১৮:০০, ২৬ জুন ২০২৬

শুটিংয়ে সৌদি আরবে জানকার্লো

ছবি : সংগৃহীত

মার্কিন অভিনেতা জানকার্লো এস্পোসিতো ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে খবর প্রকাশিত হয়েছে। সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি আল-শেখ সামাজিক মাধ্যমে এ তথ্য জানান।

তুর্কি আল-শেখের ভাষ্য অনুযায়ী, এস্পোসিতো আনুষ্ঠানিকভাবে কালেমা শাহাদাত পাঠের মাধ্যমে ইসলাম গ্রহণ করেন। পরে মরক্কোর একটি মসজিদে নিজের শুটিং ইউনিটের সদস্যদের সঙ্গে নামাজেও অংশ নেন এ অভিনেতা।

এদিকে, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এস্পোসিতোকে মসজিদের ভেতরে প্রোডাকশন টিমের সদস্যদের সঙ্গে সারিবদ্ধভাবে নামাজ আদায় করতে দেখা যায়। ভিডিওটি নিয়ে ভক্ত ও অনুসারীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবে অবস্থানকালে মুসলিম জনগোষ্ঠীর সঙ্গে কাজের অভিজ্ঞতা এবং তাদের জীবনযাত্রা তাকে গভীরভাবে প্রভাবিত করে। বিশেষ করে স্থানীয় মানুষের আন্তরিকতা, আতিথেয়তা ও সৌহার্দ্যপূর্ণ আচরণ তার কাছে প্রশংসিত হয়। এসব অভিজ্ঞতাই তাকে ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট করেছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

বর্তমানে সৌদি আরবে নির্মাণাধীন বড় বাজেটের চলচ্চিত্র ‘সেভেন ডগস’-এর শুটিংয়ের কাজে ব্যস্ত রয়েছেন এস্পোসিতো।

আরও পড়ুন : মা হচ্ছেন সামান্থা

দীর্ঘ অভিনয়জীবনে হলিউডের অসংখ্য চলচ্চিত্র ও টেলিভিশন সিরিজে অভিনয় করেছেন তিনি। তবে ‘ব্রেকিং ব্যাড’, ‘বেটার কল সল’ ও ‘দ্য ম্যান্ডালোরিয়ান’-এ তার অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়। ‘গাস ফ্রিং’ চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য তিনি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিচিতি লাভ করেন এবং একাধিক মর্যাদাপূর্ণ পুরস্কারের মনোনয়ন অর্জন করেন।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ইউএনওদের মানুষের কল্যাণে কাজ করার আহবান প্রধানমন্ত্রীর হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়: তদন্ত তরুণদের নেতৃত্বেই প্রযুক্তিনির্ভর উন্নয়ন হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে কী দিতে পারলাম, সেটিই গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী সিন্ডিকেট ভেঙে কৃষকদের লাভ নিশ্চিত করা হবে: আইনমন্ত্রী রংপুর-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ নাটোরে বাস-ভুটভুটির সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী নিহত একদিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম, ভরি কত অস্ট্রেলিয়ায় পরীক্ষার আগেই ফেল শান্তরা ইরান যুদ্ধ থেকে সম্মানজনকভাবে সরে আসা উচিত: মার্কিন জেনারেল ট্রাম্পের বিলাসী ’বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত
Footer Advertisement