Apan Desh | আপন দেশ

নিজেকে কারিশমার ‘মেয়ে’ বললেন কারিনা

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৪:০১, ৮ জুন ২০২৬

নিজেকে কারিশমার ‘মেয়ে’ বললেন কারিনা

ছবি : সংগৃহীত

দুই বোন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিশমা কাপুর ও কারিনা কাপুর খানের মধ্যকার চমৎকার সম্পর্কের কথা সবারই জানা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাদের ভালোবাসার অটুট বন্ধন নিয়ে কথা বলেছেন।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দস্তান টাইমস।

সেখানে বড় বোন কারিশমাকে মায়ের আসনে বসিয়ে কারিনা সস্নেহে দাবি করেছেন, কারিশমার নিজের সন্তানদের আগেও তিনি ছিলেন কারিশমার ‘প্রথম কন্যা’।

সাক্ষাৎকারে কারিনা কাপুর তার বোন কারিশমাকে (ডাকনাম ললো) ‘জাতির নয়নমণি’ বলে অভিহিত করেন। কারিনা একটি আবেগঘন অডিও বার্তায় বলেন, ‘ললোকে নিয়ে কিছু বলা আমার জন্য খুব কঠিন। তিনি শুধু একজন অসাধারণ মানুষই নন, একজন নিবেদিতপ্রাণ মা এবং অত্যন্ত পরিশ্রমী অভিনেত্রী। নব্বইয়ের দশকের সেই সুপারস্টার নায়িকাদের মতো আজও দেশের প্রত্যেক অভিনেত্রী ললোকে আদর্শ মানেন।’ 

কারিনা অকপটে স্বীকার করেন, কারিশমা তার জীবনে মায়ের মতো ভূমিকা পালন করেছেন এবং তাকে ছাড়া তাদের পুরো পরিবারই একদম দিশেহারা হয়ে পড়বে।

কারিনার এমন আবেগঘন বার্তার জবাবে কারিশমা কাপুর জানান, প্রিয়জনদের যত্ন নেওয়াটা সবসময়ই তার সহজাত প্রবৃত্তি এবং তিনি এটি মন থেকেই করেন। 

‘রাজা হিন্দুস্তানি’ খ্যাত এই অভিনেত্রী বলেন, ‘ক্যারিয়ার বা জীবনের যে পর্যায়েই তিনি থাকুন না কেন, পরিবার সবসময়ই তার কাছে অন্য সবকিছুর চেয়ে আগে এবং সর্বোচ্চ অগ্রাধিকার পেয়েছে।’

আরও পড়ুন : ‘সির সির’ দিয়ে ফিফার মঞ্চ মাতাবেন নোরা

পারিবারিক আলোচনার পাশাপাশি কারিশমা কাপুর বর্তমানে তার নতুন ক্রাইম থ্রিলার সিরিজ ‘ব্রাউন’ নিয়ে বেশ আলোচনায় আছেন। ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভে মুক্তি পাওয়া এ সিরিজে তিনি ‘রিতা ব্রাউন’ নামের এক মদ্যপ ও চেইন-স্মোকার প্রাক্তন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

এইচএসসি দিতে না পারা পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহবান শাহজালাল বিমানবন্দরে আগুন ভারতে সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী চুপ্পুর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্তের নির্দেশ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির নরেন্দ মোদীর নতিস্বীকার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই : চিফ প্রসিকিউটর রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে রাভনীত সিংয়ের পদত্যাগ বিট্টু আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের