Apan Desh | আপন দেশ

আলোচনায় পরীমণির ৩০ সেকেন্ডের ভিডিও

বিনোদন প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:০৭, ১১ এপ্রিল ২০২৬

আলোচনায় পরীমণির ৩০ সেকেন্ডের ভিডিও

ছবি: ভিডিও থেকে নেয়া

ঢালিউডের এমন কিছু তারকা আছেন, যাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে কাজ—সবকিছুই দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। সে তালিকার শীর্ষেই রয়েছেন চিত্রনায়িকা পরীমণি। কখনো ব্যক্তিগত জীবন, কখনো সিনেমা, আবার কখনো স্টাইল—সবকিছু নিয়েই আলোচনায় থাকেন তিনি।

সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে আবারও আলোচনার জন্ম দিয়েছেন পরীমণি। শুক্রবার (১০ এপ্রিল) রাতে ৩০ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেন তিনি। অল্প সময়ের মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে সুইমিংপুলে সাঁতারের পোশাকে দেখা যায় তাকে। মাত্র ১৪ ঘণ্টায় ভিডিওটির ভিউ ছাড়িয়েছে ১৩ লাখ। এতে ৪১ হাজারের বেশি প্রতিক্রিয়া এবং ৭ হাজারের বেশি মন্তব্য জমা পড়েছে।

ভিডিওটি দেখে অনেক ভক্ত তার লুকের প্রশংসা করেছেন। কেউ তাকে ‘বাংলার লেডি সুপারস্টার’ বলে মন্তব্য করেছেন। আবার কেউ আগুনের ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।

আরও পড়ুন <<>> প্রযোজকের কাছ থেকে ‘কুপ্রস্তাব’ পেয়েছিলেন সুকন্যা 

তবে সমালোচনাও কম হয়নি। কিছু মন্তব্যে তার পোশাক নিয়ে কটাক্ষ করা হয়েছে। এমন এক মন্তব্যের জবাবে সরাসরি প্রতিক্রিয়া জানিয়েছেন পরীমণি।

অভিনয়ে পরীমণিকে সর্বশেষ দেখা গেছে কলকাতার ‘ফেলুবক্সী’ সিনেমায়। এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নির্মিত ‘শাস্তি’ সিনেমায় অভিনয়ের জন্য সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়