ঢালিউডের আলোচিত অভিনেত্রী মাহিয়া মাহি। যদিও এখন তিনি রাজনীতিবিদ। অভিনয় থেকে দূরে আছেন বছর খানেকের বেশি সময় ধরে। বিয়ের পর স্বামী ও সংসার নিয়ে উপভোগ্য সময় কাটাচ্ছেন।
এর মাঝে তার জীবনে আরেকটি আনন্দের বিষয় ঘটেছে। মাহি বর্তমান স্বামী গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিক রাকিব সরকারকে বিয়ে করেন ২০২১ সালে। কিন্তু ছোট একটি জটিলতা ছিল। সে সময় জানা যায়, রাকিব সরকারের আরো একটি স্ত্রী রয়েছে। তার সঙ্গে বিচ্ছেদ হয়েছিল কিনা তা জানা যায়নি।
তবে শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে মাহি ফেসবুক অ্যাকাউন্টে দুটি ছবি পোস্ট করে তার স্বামীর প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের খবরটি জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
রাকিবের ফেসবুক পোস্টের স্ক্রিনশট শেয়ার করে মাহি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আজকের তারিখটা স্বর্ণাক্ষরে লিখে রাখব প্রিয় ডায়েরিটাতে। তোমার এই একটা লাইন কথার জন্য আমি যুগ যুগ ধরে অপেক্ষা করেছিলাম। প্রিয়তম, তোমার এই একমাত্র বৌয়ের একমাত্র ব্যক্তিগত চিত্রধারক মৃত্যু পর্যন্ত তুমিই থাকবে ইনশাআল্লাহ, অনেক ভালোবাসি তোমাকে।’
নায়িকার পোস্ট করা স্ক্রিনশটে দেখা যায়, রাকিব তার পোস্টে লিখেছেন- ‘আমার একমাত্র বউয়ের চিত্রগ্রাহক আমি।’ সেই পোস্টে একজন মন্তব্য করেছেন, ‘দুই মাত্র হবে কাকা।’ তার এমন মন্তব্যের উত্তরে রাকিব লেখেন, ‘আমার বউ একটাই, ডিভোর্সের পর বউ থাকে না।’
বলা প্রয়োজন, গত ১৭ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে মাহি অভিনীত সিনেমা ‘বুবুজান’। শাপলা মিডিয়ার ব্যানারে সিনেমাটি নির্মাণ করেছেন শামীম আহমেদ রনি। বর্তমানে এ নায়িকা আট মাসের অন্তঃসত্ত্বা।
রাজনীতিবিদ বনে যাওয়া এ নায়িকা ২০১৬ সালের ২৫ মে সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে বিয়ে করেন। ২০২১ সালের ২৩ মে ৫ বছরের সাংসারিক জীবনের ইতি ঘটে।
আপন দেশ/আরএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































