Apan Desh | আপন দেশ

‘রেড জুলাই’ তরুণদের ‘রাজাকার’ বললেন শাওন

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৯, ১৭ নভেম্বর ২০২৫

‘রেড জুলাই’ তরুণদের ‘রাজাকার’ বললেন শাওন

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাসহ দুই আসামির মামলার রায় ঘোষণা ঘিরে ধানমন্ডি ৩২ নম্বরের এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। এক দল তরুণ আবারও দুটি বুলডোজার নিয়ে সেখানে উপস্থিতি হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে ধানমন্ডি ৩২ নম্বরে আবারও দুটি বুলডোজার নেয়া গেলে ওই সময় ট্রাকের ওপর কয়েকজন তরুণ হাতে মাইক ধরে স্লোগান দিচ্ছিলেন। তারা জানান, ‘রেড জুলাই’ নামের একটি সংগঠনের পক্ষ থেকে বুলডোজার নিয়ে আসা হয়েছে।

এ ঘটনার পর অভিনেত্রী মেহের আফরোজ শাওন তাদের ‘রাজাকার বাহিনী’ বলে আখ্যা দিয়েছেন। তিনি একটি সংবাদ শেয়ার করে লিখেছেন, মনের ভয়ই আসল ভয়। বারবার ভাঙা, আগুন দেয়ার পরও তোদের ভয় যায়নি। ধানমন্ডি ৩২-এর এই ভাঙা বাড়ির প্রতিটি ধূলিকণা বাংলাদেশের আকাশে মিশে আছে। একে কীভাবে অস্বীকার করবে, রাজাকার বাহিনী!

আরও পড়ুন<<>>মেহজাবীনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

এর আগে, গত বছরের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বাইরে যাওয়ার পর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বাড়িতে হামলা চালানো হয় এবং সেখানে লুটপাট ও আগুন ধরানো হয়।

গত বছরের ৫ ফেব্রুয়ারি ‘বুলডোজার মিছিল’ কর্মসূচির সময় সে বাড়িটি ভাঙা হয়। সেখানে উপস্থিত প্রায় তিন হাজার মানুষ ভিড় করেছিলেন। রাত পৌনে ১১টার দিকে ক্রেন এবং এক্সক্যাভেটর দিয়ে বাড়ি ভাঙার কাজ শুরু হয়। কয়েক ঘণ্টার মধ্যেই তিনতলার বাড়ির একটি অংশ ধ্বংস করা হয়। মাঝে বিরতি নেয়ার পর আরও একটি এক্সক্যাভেটর যোগ দেয়।

মধ্যরাতে সেনাবাহিনী কিছু সময় সেখানে অবস্থান করলেও স্থানীয় জনগণ ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকে এবং পরে তারা চলে যায়। রাতের বেলা সেখানে গান বাজানো ও নাচের দৃশ্যও দেখা যায়। পুরো ভাঙা বাড়িটি নিরাপত্তা সহকারে রেখে দেয়া হয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু