Apan Desh | আপন দেশ

মুক্তির আগেই বিতর্কে জাহ্নবীর ‘পরম সুন্দরী’

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:১৮, ১৭ আগস্ট ২০২৫

মুক্তির আগেই বিতর্কে জাহ্নবীর ‘পরম সুন্দরী’

জাহ্নবী কাপুর ও সিদ্ধার্থ মলহোত্রা অভিনীত ‘পরম সুন্দরী’র ট্রেলার প্রসংশা কুড়িয়েছে। দক্ষিণ ভারতীয় ও উত্তর ভারতীয়র মধ্যে গড়ে উঠবে ভালোবাসার সম্পর্ক। জমজমাট প্রেমের গল্প বলবে এ ছবি। প্রেমের গল্পে রয়েছে টুইস্ট। তাদের সম্পর্ক কোন দিকে মোড় নেবে এটাই ছবির মূল টুইস্ট।

আগামী ২৯ আগস্ট বড় পর্দায় মুক্তি পাবে জাহ্নবী কাপুর এবং সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত ছবি ‘পরম সুন্দরী’। কিন্তু মুক্তির আগেই দক্ষিণ ভারতের প্রেক্ষাপটে তৈরি হওয়া এ সিনেমাটি ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। ছবির একটি দৃশ্যে গির্জার মধ্যে ঘনিষ্ঠ হওয়ায় অপরাধে জাহ্নবী কাপুর এবং সিদ্ধার্থ মালহোত্রার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠাল খ্রিষ্টান গোষ্ঠী।

ওয়াচডগ ফাউন্ডেশন নামের এক খ্রিস্টান গোষ্ঠী পরমসুন্দরী ছবির রোমান্টিক দৃশ্য দেখে নির্মাতাদের নিন্দায় মুখর হয়েছেন। মিড ডে - এর প্রতিবেদন অনুযায়ী, দৃশ্যটি সিনেমা থেকে সরিয়ে ফেলার দাবি জানিয়েছেন ওই খ্রিস্টান গোষ্ঠী।

ইতিমধ্যেই গোষ্ঠীটি সেন্ট্রাল বোর্ড অফ ফ্লিম সার্টিফিকেশন, মুম্বই পুলিশ, তথ্য এবং সম্প্রচার মন্ত্রক এবং মহারাষ্ট্র সরকারকে এ বিষয়ে চিঠি পাঠিয়েছে। তবে শুধু সিনেমা থেকে নয়, সিনেমার ট্রেলার এবং প্রচারমূলক ভিডিও থেকেও ওই দৃশ্যটি সরিয়ে দেয়ার দাবী জানিয়েছেন তারা।

ওয়াচডগ ফাউন্ডেশনের আইনজীবী গডফ্রে পিমেন্টা বলেন, ১৯৫২ সালের সিনেমাটোগ্রাফ আইনের অধীনে প্রতিষ্ঠিত সিবিএফসি ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা এবং শিল্পের প্রকাশের ওপর বিবেচনা করে এ একটি সিনেমাকে সার্টিফিকেশন দেয়ার দায়িত্ব রয়েছেন। গির্জা খ্রিস্টানদের জন্য একটি পবিত্র উপাসনালয়। এটিকে অশ্লীল বিষয়বস্তুর মঞ্চ হিসাবে চিত্রিত করা উচিত নয়।

তার পাঠানো চিঠিতে আরও লেখা আছে, এ চিত্রায়ন কেবল ধর্মীয় উপাসনালয়ের আধ্যাত্বিক পবিত্রতাকেই অসম্মান করে না, ক্যাথলিক সম্প্রদায়ের সংবেদনশীলতাকেও গভীরভাবে আঘাত করে। ছবি থেকে যদি দৃশ্যটি অপসারণ না করা হয় তাহলে আগামী দিনে কড়া ব্যবস্থা নেয়ার চিন্তাভাবনা করা হবে।

প্রসঙ্গত, এ ছবিতে সিদ্ধার্থ একজন দিল্লির ছেলে এবং জাহ্নবী একজন কেরালার মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। দুই ভিন্ন ধর্মের দুই মানুষের প্রেম কাহিনী ফুটে উঠবে এ ছবির মাধ্যমে। সিদ্ধার্থ এবং জাহ্নবী ছাড়াও, ছবিটিতে রাজীব খান্ডেলওয়াল এবং আকাশ দাহিয়া গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি কমনওয়েলথ কনফারেন্সে আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার হজ কার্যক্রমে অনুমতি পেল ৭০২ এজেন্সি মিয়ানমার বিমানবন্দরে ড্রোন হামলা, সব ফ্লাইট বাতিল র‌্যাব বিলুপ্ত করে এসআরবি, সংসদে বিল পাশ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী অপরিশোধিত তেলের দাম ১০১ ডলার ছাড়াল বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত আর্থিক অনিয়ম-শিক্ষাসনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও ছাড়লেন সায়মা ইরানের দক্ষিণ উপকূলজুড়ে দফায় দফায় বিস্ফোরণ
City Touch