Apan Desh | আপন দেশ

নতুন চ্যালেঞ্জস নিয়ে আসছেন সারিকা 

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:০৫, ৩০ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ২১:০২, ৩০ সেপ্টেম্বর ২০২৪

নতুন চ্যালেঞ্জস নিয়ে আসছেন সারিকা 

ফাইল ছবি

দেশের বিনোদন অঙ্গনের পরিচিত মুখ সারিকা সাবরিন। একসময় কাজ নিয়ে দারুণ ব্যস্ত ছিলেন এ অভিনেত্রী। তবে মাঝে একেবারেই কাজ করেননি তিনি। বিরতি কাটিয়ে অভিনয়ে আগের মত নিয়মিত না হলেও বেছে বেছে ভালো কাজ করতে চান জানিয়েছেন অভিনেত্রী। ওটিটিতেও নাম লেখিয়েছেন তিনি। 

সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় সারিকার ওয়েব ফিল্ম ‘মায়া’ মুক্তি পেয়েছে। 

রায়হান রাফীর পরিচালিত ওয়েব ফিল্ম ‘মায়া’। এতে সারিকার সঙ্গে অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন। নারীর জীবনের সংগ্রামের গল্প এবং স্বামীর অবর্তমানে নারীদের যেসব সমস্যার মুখোমুখি হতে হয় তা নিয়েই এ ওয়েব ফিল্ম। ‘মায়া’য় নাম ভূমিকায় অভিনয় করেছেন সারিকা। 

ওয়েব ফিল্মটিত অভিনয় করার কারণ প্রসঙ্গে সারিকা বলেন, প্রথমে বলবো গল্পটা অনেক সুন্দর। আর মায়া চরিত্রটাও চ্যালেঞ্জিং। আর বলতেই হবে নির্মাতা রায়হান রাফী। আমার ইচ্ছা ছিল তার সঙ্গে কাজ করার। যখন কাজের প্রস্তাবটা আসলো আমি আর দ্বিতীয়বার চিন্তা করিনি।  

ওয়েব ফিল্মটির প্রসঙ্গ টেনে অভিনেত্রী আরও বলেন, আমাদের মায়া ওয়েব ফিল্মটিতে কিছু বার্তা দেয়া হয়েছে। যেটা এ প্রজন্মের জন্য প্রয়োজনীয়। কেবল এ প্রজন্ম নয় আমরা বার্তা গুলো দিয়েছি সব প্রজন্মের কথা ভেবেই। কিছু ভালো ম্যাসেজ আছে। 

সারিকা বলেন, আমরা এ গল্পের মধ্যে দিয়ে যেটা বোঝাতে চেয়েছি সেটা জানতে পুরো ওয়েব ফিল্মটা দেখতে হবে। কিছু ভুলের জন্য আমাদের জীবনে যে ভয়াবহ প্রভাব পড়ে সেটা সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে।  

প্রসঙ্গত, ইমন ও সারিকা সর্বশেষ এ দুজন ২০১৭ সালে একটি বিজ্ঞাপনে একসঙ্গে মডেল হিসেবে কাজ করেছিলেন। এরপর দুজন দুজনের মত ব্যস্ত হয়ে গেলেও একসঙ্গে আর কোনো কাজ করেননি। সাত বছর পর ‘মায়া’ কেন্দ্র করে একসঙ্গে দেখা যাবে তাদের।  

আপন দেশ/কেএইচ 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

খালেদা জিয়ার কণ্ঠ নকল করা প্রতারক গ্রেফতার শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাস কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যুদ্ধের ময়দানে ট্রাম্পকে একা ফেলে চলে গেল ন্যাটো ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ তেলের সংকট-দাম বাড়ছে কি না, জানালেন সেতুমন্ত্রী সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু মোজতবা খামেনিকে নিয়ে ইরানের নতুন বার্তা লম্বা ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, আজ শেষ কর্মদিবস এবারের অস্কার পেলেন যারা সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের