Apan Desh | আপন দেশ

মোনালি মা হারালেন

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:০৯, ১৭ মে ২০২৪

মোনালি মা হারালেন

ভারতীয় সংগীতশিল্পী ও অভিনেত্রী মোনালি ঠাকুরের মা মারা গেছেন। আজ শুক্রবার দুপুর ২টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ বাঙালি গায়িকার মা।

বিকেলে মোনালি ঠাকুরের বোন রবীন্দ্রসংগীতশিল্পী মেহুলি ঠাকুর ফেসবুক স্ট্যাটাসে মায়ের মৃত্যুর খবর জানান। এ পোস্টে মেহুলি ঠাকুর লেখেন, ‘শেকল ছিঁড়ে গেছে...। অবশেষে কষ্টের অবসান...। দুপুর ২টা ১০ মিনিটে মা স্থির হয়ে গেছেন।’

হিন্দুস্তান টাইমসের তথ্য অনুসারে, গত এপ্রিল মাসের শেষে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় মোনালি ঠাকুরের মাকে। তার দুটো কিডনি কাজ করছিল না, ডায়ালাইসিস চলছিল। অক্সিজেন লেভেল ৫১-তে নেমে গিয়েছিল। চারদিন আগে বাইপ্যাপ সাপোর্টে রাখা হয়। ১৮ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে পরপারে পাড়ি জমালেন মোনালির মা।

মোনালি-মেহুলি ঠাকুরের বাবা ছিলেন জনপ্রিয় অভিনেতা-গায়ক শক্তি ঠাকুর। করোনা সংকটের সময়ে বাবাকে হারান তারা। ২০২০ সালের ৫ অক্টোবর মারা যান শক্তি ঠাকুর। তিন বছর আট মাসের ব্যবধানে মাকে হারালেন মোনালি-মেহুলি।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়