Apan Desh | আপন দেশ

‘আমি ব্রেকআপ করে নিলাম’

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:২২, ৪ মে ২০২৪

‘আমি ব্রেকআপ করে নিলাম’

ছবি: সংগৃহীত

তারকাদের মতো তাদের সন্তাদের নিয়েও কৌতূহল থাকে নেটিজেদের। শুধু নেটিজেনরাই নন, পাপারাজ্জিদের চোখও যেন তারকা সন্তাদের দিকে। সুপারস্টার বাবা শাহরুখ খানের কন্যার বেলাতেও ঠিক এমনটাই ঘটে। বরাবরই পাপারাজ্জিদের তীক্ষ্ণ চোখ তার দিকে। ক্যামেরা থেকে ব্যক্তিগত জীবন, সুহানা সম্পর্কে প্রতিটি বিষয় জানতে মুখিয়ে থাকেন অনেকে। এবারও তার ব্যতিক্রম হলো না।

এবার সেই আগুনে যেন আরেকটু ঘি ঢাললেন শাহরুখকন্যা নিজেই। সোশ্যাল মিডিয়ায় দেয়া তার একটি রহস্যময় স্ট্যাটাসে উত্তাল নেটদুনিয়া। পোস্টের ক্যাপশনে সুহানা লিখেছেন— ‘আমি ব্রেকআপ করে নিলাম’।

হঠাৎ কার সঙ্গে ব্রেকআপ করলেন শাহরুখকন্যা? এমন প্রশ্ন রীতিমতো জট বেঁধেছে ভক্ত-অনুরাগীদের মনে।

আসলে বিষয়টি প্রেমের নয়। সম্প্রতি সুহানা খান তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যায়, এতদিন যেসব সাবান ব্যবহার করতেন, সেগুলোর সঙ্গে ব্রেকআপ করছেন। কারণ, তার জীবনে এখন এসেছে লাক্স! লাক্সের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেও ভিডিওটি শেয়ার করা হয়েছে।

আরও পড়ুন>> কিং খানকে মিলবে ফোনে!

জানা গেছে, সদ্যই লাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নাম লিখিয়েছেন সুহানা। এর আগে শাহরুখকেও দেখা গিয়েছিল লাক্সের বিজ্ঞাপনে।

২০০৫ সালে লাক্সের সঙ্গে পথচলা শুরু করেন শাহরুখ খান। লাক্সের একটি বিজ্ঞাপনে গোলাপের পাপড়ি ভরা বাথটাবে শাহরুখকে শুয়ে থাকতে দেখা যায়। আর তাকে ঘিরে দাঁড়িয়ে হেমা মালিনি, কারিনা কাপুর খান, শ্রীদেবী, জুহি চাওলা। এবার বাবার পথ অনুসরণ করে একই পথে হাঁটছেন শাহরুখকন্যা।

প্রসঙ্গত, সামনে সুজয় ঘোষের পরিচালনায় ‘কিং’ নামের একটি সিনেমাটিতে দেখা যাবে সুহানাকে। এতে তার বাবা শাহরুখ খানও থাকছেন গুরুত্বপূর্ণ ভূমিকায়। নির্মাতার এ স্পাই থ্রিলারে সুহানার চরিত্রকে আরও বলিষ্ঠ করার উদ্দেশ্যে শাহরুখের জন্য বিশেষভাবে একটি চরিত্র ডিজাইন করা হয়েছে। যেখানে তাকে ‘হ্যান্ডলার’-এর চরিত্রে দেখা যেতে পারে। যিনি রহস্য সমাধানে চালিত করবেন সুহানাকে।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল ইরান সড়কে ঘরমুখো মানুষের চাপ, যানজট না থাকায় স্বস্তি বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর ঈদের দিন কালবৈশাখীর আভাস ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেয়া হবে : আইজিপি ঈদ বোনাস দিয়েছে ৯৭.৭৯ শতাংশ পোশাক কারখানা বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত সীমিত পরিসরে ব্যাংক কার্যক্রম চলছে আফগানিস্তানে হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ ঈদযাত্রায় সব টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করল আমিরাত