Apan Desh | আপন দেশ

ইবির আয়েশা সিদ্দিকা হল ডিবেটিং সোসাইটির নতুন কমিটি

ইবি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:০৩, ১৫ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৮:০৩, ১৫ সেপ্টেম্বর ২০২৬

ইবির আয়েশা সিদ্দিকা হল ডিবেটিং সোসাইটির নতুন কমিটি

ছবি : সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের আবাসিক হল উম্মুল মু'মিনীন আয়েশা সিদ্দিকা হল ডিবেটিং সোসাইটির নতুন কমিটি গঠন করা হয়েছে। 

এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ল এন্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের আজমেরি রহমান এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের ফারহানা ইয়াসমিন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উম্মুল মু'মিনীন আয়েশা সিদ্দিকা হল প্রভোস্ট অধ্যাপক ড. এ কে এম রাশেদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

আরও পড়ুন<<>>শিক্ষক সংকট নিরসনের দাবিতে গোবিপ্রবির ভিসিকে ৭ ঘণ্টা অবরুদ্ধ

কমিটির অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি হিসেবে হিতুয়ারা খাতুন ও সাহারা আক্তার সিঁথি; সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদাউস বর্ষা, দফতর সম্পাদক তাহিয়া সুলতানা নাদিয়া, সহ-দফতর সম্পাদক মুক্তা খাতুন, অর্থ সম্পাদক সমি আক্তার, সহ-অর্থ সম্পাদক জিন্নাত আলভী, প্রচার সম্পাদক হুমায়রা আছিয়া প্রীতি, সহ-প্রচার সম্পাদক সিনথিয়া সিরাত এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে নিশাত নাবিলাহ প্রাপ্তি, ইসরাত জাহান ও হাবিবা আক্তার সিনথিয়া মনোনীত হয়েছেন।

নবনিযুক্ত সাধারণ সম্পাদক ফারহানা ইয়াসমিন বলেন, বিতর্কচর্চা শিক্ষার্থীদের যুক্তিবোধ, চিন্তাশক্তি ও নেতৃত্বের দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক হিসেবে আমাদের হলের বিতর্কচর্চাকে আরও গতিশীল ও সুশৃঙ্খল করাই হবে আমার মূল লক্ষ্য। সকলের সহযোগিতায় হল ডিবেটিং সোসাইটির এ নতুন যাত্রা আরও দূর এগিয়ে যাবে বলে আমি আশাবাদী।

নবনিযুক্ত সভাপতি আজমেরি রহমান বলেন, বিতর্ক অঙ্গনে যোগ্য ও দক্ষ বিতার্কিক তৈরী করার ভিত্তিমূল হিসেবে কাজ করে আমদের হল ডিবেটিং সোসাইটি। আমি দায়িত্বশীল হিসেবে চেষ্টা করব নিয়মিত সেশন এবং অন্যান্য বিতর্কের সুবিধার মাধমে হলে ভালো বিতার্কিক সৃষ্টি করার। ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিতর্ক অঙ্গন তারা ভালো বিতার্কিক হিসেবে পরিচিতি পাক। একই সঙ্গে হলের বিতর্ক অঙ্গনে সংশ্লিষ্ট সকলকে এ পথ চলায় পাশে থাকার আহবান জানাচ্ছি।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়