Apan Desh | আপন দেশ

গাজীপুরে আজও শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া

গাজীপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১০:৫১, ৪ নভেম্বর ২০২৬

আপডেট: ১০:৫২, ৪ নভেম্বর ২০২৬

গাজীপুরে আজও শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া

ছবি: আপন দেশ

ঢাকার সাভারের হেমায়েতপুরে ফের অবরোধ করা হয়েছে সড়ক। গাজীপুরে শ্রমিক অসন্তোষ ঘিরে উত্তেজনা থামছেই না। আজও শ্রমিক-পুলিশ সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ।

বুধবার (০৪ নভেম্বর) সকালে হেমায়েতপুরের পদ্মার মোড়ে অনেক শ্রমিক জড়ো হয়। এসময় তাদের সরিয়ে দিতে লাঠিচার্জ করে পুলিশ। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড টিয়ারশেলও নিক্ষেপ করা হয়। পরে দফায় দফায় চলে ধাওয়া-পাল্টা ধাওয়া।

এদিকে নারায়ণগঞ্জের অনেক কারখানায় কাজে ফিরেছন শ্রমিকরা। সকাল থেকে নারায়ণগঞ্জের কারখানাগুলোর সামনে শ্রমিকদের ভিড় দেখা যায়। সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

আরও পড়ুন <> সকালেই বসছে পোশাক শ্রমিকদের মজুরি বোর্ড সভা

অন্যদিকে গঠিত মজুরি বোর্ড নির্ধারিত সীমার মধ্যেই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করবে বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান।

মঙ্গলবার (০৩ নভেম্বর) রাতে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে গণমাধ্যম সম্পাদকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এর আগে সন্ধ্যা ৬টায় এই বৈঠক বসে।

আন্দোলনরত শ্রমিকদের ধৈর্য ধরার আহবান জানিয়ে বিজিএমইএ সভাপতি বলেন, মজুরি বোর্ড গঠন করা হয়েছে। তাদের স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। খুব দ্রুতই ন্যূনতম মজুরি ঘোষণা করা হবে। ততক্ষণ পর্যন্ত শ্রমিকদের আইনশৃঙ্খলা ভঙ্গ না করার অনুরোধ জানান তিনি।

মজুরি বোর্ডের এ বার্তা আন্দোলনরত শ্রমিকদের কাছে পৌঁছে দিতেই গণমাধ্যম সম্পাদকদের সঙ্গে বৈঠকে বসেন তারা।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ আগামী বছর গ্রিডে যুক্ত হচ্ছে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ: প্রধানমন্ত্রী বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল শিল্পাঞ্চল, বন্ধ ৬৭৯ কারখানা কপ সম্মেলনে যোগ দিতে তুরস্কে যাবেন প্রধানমন্ত্রী পতনে চলছে শেয়ার বাজারের লেনদেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ম্যাক্সওয়েল যুক্তরাষ্ট্রে ভোটযুদ্ধ, ট্রাম্পের ক্ষমতার পরীক্ষা ইউক্রেইনের ত্রাণকেন্দ্রে রাশিয়ার বোমা হামলায় নিহত ২৬ আগারগাঁও মেট্রো স্টেশনসহ ২ স্থানে ককটেল বিস্ফোরণ এলপিজির দাম বাড়ল সুনির্দিষ্ট সময়েই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্রকারীদের শক্ত হাতে দমনের আহবান জামায়াতের ফের পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন টানা দরপতনের পর বাড়ল স্বর্ণের দাম নিউজিল্যান্ড সফর থেকে সরে দাঁড়ালেন মারুফা ট্রাম্পের বাসভবনের অদূরে বিমান বিধ্বস্তে নিহত ৯
City Touch