Apan Desh | আপন দেশ

ইবিতে পুষ্টির মাধ্যমে তারুণ্যের ক্ষমতায়ন শীর্ষক সেমিনার

ইবি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:১৭, ৬ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ২০:১৮, ৬ সেপ্টেম্বর ২০২৬

ইবিতে পুষ্টির মাধ্যমে তারুণ্যের ক্ষমতায়ন শীর্ষক সেমিনার

ছবি: আপন দেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘নিরাপদ হোক রক্তদান, আমার রক্তে বাঁচুক প্রাণ’ স্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন রক্তিমার উদ্যোগে খাদ্য নিরাপত্তা ও পুষ্টির মাধ্যমে তারুণ্যের ক্ষমতায়ন শীর্ষক সেমিনার হয়েছে।

রোববার (০৬ সেপ্টেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা ভবনের ১০২ নং কক্ষে এ সেমিনার এবং  নবীনবরণ সদস্যদের ফুল দিয়ে বরণ ও প্রবীণ সদস্যদের ক্রেস্ট ও সার্টিফিকেট দিয়ে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়।

রক্তিমার সভাপতি সোহরাব উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য আল মামুন ও হিতুআরা খাতুনের যৌথ সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সভাপতি অধ্যাপক ড. হাফিজুর রহমান এবং অধ্যাপক ড. আসাদ-উদ-দৌলা। 

আরও পড়ুন<<>>ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্ত্র নিয়ে মহড়া

সেমিনারের কী-নোট স্পিকার ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সভাপতি অধ্যাপক ড. হাফিজুর রহমান বলেন, যে কয়টা মৌলিক চাহিদার মধ্যে প্রথমেই বলা আছে অন্ন বা খাদ্যের কথা। দুনিয়ায় বেঁচে থাকার জন্য আমাদের খাদ্যের প্রয়োজন। সংক্ষেপে বলতে গেলে জীবনের প্রধান চাহিদাই হলো খাবার। তরুণ বা শিক্ষার্থীদের মধ্যে ভুল ধারণা থেকে সকালের নাস্তা বাদ দেয়ার, জাঙ্ক ফুড বা ফাস্ট ফুডকে প্রাধান্য দেয়া এবং পানি কম খাওয়ার প্রবণতা দেখা যায়। যা শরীরে খারাপ প্রভাব ফেলে। কম বাজেটের মধ্যে কীভাবে স্বাস্থ্যকর ডায়েট পাওয়া যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেম কীভাবে বুস্ট করা যায় এবং মাসল বিল্ডিং করা যায়, সেদিকে খেয়াল রাখা দরকার।

অপর কী-নোট স্পিকার অধ্যাপক ড. আসাদ-উদ-দৌলা বলেন, খাদ্য শুধু ক্ষুধা নিবারণের বিষয় নয়। একটি সুস্থ, কর্মক্ষম ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে সঠিক পুষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে তরুণ বয়সে শরীরের বৃদ্ধি, মস্তিষ্কের কার্যক্ষমতা, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং মানসিক সুস্থতার জন্য প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করা জরুরি। আমাদের প্রতিদিনের খাবারে শর্করা, প্রোটিন, ভিটামিন, খনিজ ও পর্যাপ্ত পানি সবকিছুর সঠিক সমন্বয় থাকা প্রয়োজন। তরুণদের মধ্যে ফাস্টফুড, অতিরিক্ত তেল-চর্বি ও চিনিযুক্ত খাবারের প্রতি যে প্রবণতা তৈরি হয়েছে, তা দীর্ঘমেয়াদে স্থূলতা, ডায়াবেটিস, হৃদরোগসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে। তাই পুষ্টিকর খাবার বেছে নেয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়