ফাইল ছবি, আপন দেশ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন দুজন শিক্ষককে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তারা হলেন-কমিউনিকেশন এন্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের প্রভাষক জাকির হোসেন ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক আতিকুর রহমান।
শনিবার (২৫ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন এন্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের প্রভাষক জাকির হোসেন ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক আতিকুর রহমানকে ২৫ জুলাই হতে পুনরাদেশ না দেয়া পর্যন্ত সহকারী প্রক্টর হিসেবে উপাচার্য নিয়োগ করেছেন। এ দায়িত্ব পালনের জন্য তারা নিয়মানুযায়ী সুযোগ-সুবিধা পাবেন।
আরও পড়ুন<<>>ভর্তি মৌসুমের বিস্তারিত পর্যালোচনায় বাউএটিএইচের ‘সমীক্ষণ ১.০’
নবনিযুক্ত সহকারী প্রক্টর জার্নালিজম বিভাগের প্রভাষক জাকির হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন যে আস্থা নিয়ে আমাকে এ দায়িত্ব দিয়েছে, তার মর্যাদা রক্ষা করে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে চাই। বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজনকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। এজন্য সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































