Apan Desh | আপন দেশ

মন্দির নির্মাণের দাবিতে জবিতে বিক্ষোভ

জবি প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২০, ১৬ অক্টোবর ২০২৫

মন্দির নির্মাণের দাবিতে জবিতে বিক্ষোভ

ক্যাম্পাসে মন্দির স্থাপনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। বিক্ষোভ শেষে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে ভাস্কর্য  চত্বরে এসে শেষ হয়। 

এ সময় শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দুই দশক পার হলেও এখনো ক্যাম্পাসে কোনো স্থায়ী মন্দির নির্মাণ করা হয়নি। ফলে ধর্মীয় অনুষ্ঠান পালনের জন্য প্রতি বছর তাদের ক্যাম্পাসের বাইরে যেতে হয়, যা অনেক সময় অনিরাপদ ও কষ্টসাধ্য হয়ে ওঠে।

মার্কেটিং বিভাগের শিক্ষার্থী অনিক কুমার দাস বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের প্রতি বৈষম্য করছেন। মসজিদ থাকলেও সনাতন ধর্মাবলম্বীদের জন্য মন্দির নেই। আমাদের ধর্ম চর্চার ন্যূনতম সুযোগ সুবিধা নিশ্চিত না করতে পারলে আমাদের ভর্তি হতে নিষেধ করেন। এটি শুধু হিন্দু ভাইদের দাবি নয়। বৌদ্ধ, খ্রিস্টান যত ধর্মের মানুষ আছে এটি সকলের দাবি। 

আরও পড়ুন<<>>রাকসু নির্বাচনে সাড়ে চার ঘণ্টায় ভোট কাস্ট ৪৭ শতাংশ

নাট্যকলা বিভাগের শিক্ষার্থী অর্ঘ্য শ্রেষ্ঠ রায় বলেন, আজকে আমরা সকল ভাই বোনেরা মিলে একটি স্মারকলিপি দিবো, যেখানে বিভিন্ন ধর্মের লোকদের সাক্ষর রয়েছে। এটি শুধু স্মারকলিপি না, এটি একটি আলটিমেটাম। আমরা শিক্ষকদের সমর্থন চাই। সন্তান হিসেবে আপনারা আমাদেরকে এ সমর্থনটা দেন। 

শিক্ষার্থদের দাবির বিষয়ে জবি উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, শিক্ষার্থীরা একটি স্মারকলিপি দিয়েছে। এ বিষয়ে তাৎক্ষণিক কিছু বলা সম্ভব নয়। তবে আমরা বিষয়টি নিয়ে আলোচনা করে দেখবো। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু