Apan Desh | আপন দেশ

রুয়েটে চলমান গবেষণা প্রকল্পের অগ্রগতি নিয়ে সেমিনার 

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫২, ১১ ফেব্রুয়ারি ২০২৫

রুয়েটে চলমান গবেষণা প্রকল্পের অগ্রগতি নিয়ে সেমিনার 

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২৪-২০২৫ অর্থবছরের চলমান গবেষণা প্রকল্পসমূহের অগ্রগতি প্রতিবেদনের উপর সেমিনারের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের কনফারেন্স রুমে এ সেমিনারের অয়োজন করা হয়। 

বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ দফতরের অধীনে আয়োজিত এ সেমিনারে ৭৩ জন প্রকল্প পরিচালক তাদের গবেষণার সর্বশেষ অগ্রগতি উপস্থাপন করেন।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন এবং রুয়েটের চলতি দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম।

এতে সভাপতিত্ব করেন গবেষণা ও সম্প্রসারণ দফতরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেক। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. তারিফ উদ্দীন আহমেদ, যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান এবং ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আব্দুল কাদের জিলানী।

এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী, বিভিন্ন গবেষণা প্রকল্পের পরিচালক, বিভাগীয় প্রধান, দফতর ও শাখা প্রধান, শিক্ষক, গবেষক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সেমিনারের সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার সৌমিক সাহা। 

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ