Apan Desh | আপন দেশ

রামেকে শহীদ মনিরের নামে হল করার দাবি পিসিসিপি’র 

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪৭, ৯ জানুয়ারি ২০২৫

রামেকে শহীদ মনিরের নামে হল করার দাবি পিসিসিপি’র 

ছবি: আপন দেশ

২০১৫ সালের ১০ জানুয়ারি রাঙামাটি মেডিকেল কলেজ চালুর আনন্দ শোভাযাত্রায় পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর হামলায় শহীদ মনির নামে এক যুবক। এরপর থেকে তার নামে হল করার দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)। 

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে এ দাবিতে রাঙামাটি মেডিকেল কলেজের মূল ফটকের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে পিসিসিপি’র রাঙামাটি পৌর শাখা।

সমাবেশে বক্তারা বলেন, মেডিকেল কলেজ চালুর সময় পাহাড়ি ছাত্র পরিষদের সন্ত্রাসীরা নির্মমভাবে মনিরকে হত্যা করেছিল। তার আত্মত্যাগের কারণেই রাঙামাটিতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু দুঃখজনকভাবে দীর্ঘদিনেও সে হত্যার বিচার হয়নি। সরকারের পক্ষ থেকে তার পরিবারকে কোনো সহায়তা দেয়া হয়নি।

বক্তারা শহীদ মনিরের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে মেডিকেল কলেজের একটি হলের নামকরণ ‘শহীদ মনির হল’ করার দাবি জানান। একইসঙ্গে তার পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি প্রদান ও পুনর্বাসনেরও দাবি করেন তারা।

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি জেলার সভাপতি তাজুল ইসলাম তাজের সভাপতিত্বে ও পৌর শাখার সভাপতি মো. পারভেজ মোশারফ হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের (পিসিএনপি) কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মজিবর রহমান, সংগঠনটির রাঙামাটি জেলার উপদেষ্টা কামাল উদ্দিন,  পৌর শাখার সাধারণ সম্পাদক হিরু তালুকদার, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদেট (পিসিসিপি) কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শহিদুল ইসলাম, সংগঠনটির রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান, সহ- সভাপতি আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, পৌর শাখার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রনি, সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

কুমিল্লায় হামে আক্রান্ত ৩ শিশুর মৃত্যু ‘অভ্যুত্থানকারীদের ওপর যারা হামলা করেছে তারা অপরাধী’ রাতে জেলা প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ‘রাশিয়া থেকে ৬ লাখ টন ডিজেল আমদানির প্রক্রিয়া চলছে’ রামেকে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি সাবেক ডিজিএফআই কর্মকর্তার ৭ দিনের রিমান্ড আবেদন আসিফ মাহমুদের এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা ক্রীড়াবিদদের রাজনীতিতে না জড়ানোর আহবান প্রধানমন্ত্রীর তেল মজুতকারী ধরতে লাখ টাকা পুরস্কার ঘোষণা ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেফতার ১১৫ ডলার ছাড়াল তেলের দাম ১২৯ ক্রীড়াবিদের হাতে ক্রীড়া কার্ড তুলে দিলেন প্রধানমন্ত্রী চীনের উপপররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত ইরানের তেল-খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চান ট্রাম্প হরমুজের পর ওমান উপসাগরও নিয়ন্ত্রণে নিল ইরান