Apan Desh | আপন দেশ

ঢাবিতে ছুটি কমলো ৯ দিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১১, ১২ নভেম্বর ২০২৩

আপডেট: ২১:৪৯, ১২ নভেম্বর ২০২৩

ঢাবিতে ছুটি কমলো ৯ দিন

ঢাকা: একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষা বর্ষে ছুটি কমেছে। এ কারণে পূর্বনির্ধারিত শীত ও গ্রীষ্মকালীন ছুটি বাতিল করা হয়েছে।  

গত ২ নভেম্বর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় একাডেমিক ক্যালেন্ডার ২০২৪ প্রণয়ন কমিটির সুপারিশ অনুযায়ী এ সিদ্ধান্ত নেয়া হয়।

রোববার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে গণমাধ্যমকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের পূর্বনির্ধারিত শীতকালীন ছুটির ১০ থেকে ১৩ ডিসেম্বর- চার দিন এবং ২০২৪ সালের পূর্বনির্ধারিত গ্রীষ্মকালীন ছুটির ২৬ থেকে ৩০ মে পর্যন্ত- পাঁচ দিন ছুটি বাতিল করা হয়েছে।

আপন দেশ/এমএমজেড

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ