ছবি: আপন দেশ
এক্সিম ইসলামী ইনভেস্টমেন্ট লিমিটেডের (ইআইআইএল) চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী। এটি রাষ্ট্র মালিকানাধীন শরিয়াহভিত্তিক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির সাবসিডিয়ারি প্রতিষ্ঠান। নবনিযুক্ত চেয়ারম্যান ব্যাংকটির পরিচালনা পর্ষদের সদস্য।
একই সঙ্গে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদারকে ইআইআইএলের পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
আরও পড়ুন<<>>সিটি ব্যাংকের নতুন প্রিমিয়াম ক্রেডিট কার্ডের উদ্বোধন
গত ১৩ সেপ্টেম্বর সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে ইআইআইএল-এর পরিচালনা পর্ষদের ৭৮তম সভায় এ নিয়োগ দেয়া হয়। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নবনিযুক্ত চেয়ারম্যান মোহাম্মদ আহসান হাবিব চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও ছিলেন ইআইআইএল পরিচালনা পর্ষদের স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ শিব্বির হোসাইন ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনজুরুল আলম।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































