Apan Desh | আপন দেশ

ঢাবির সাবেক উপাচার্য মাকসুদ কামালের পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৭:১৬, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ঢাবির সাবেক উপাচার্য মাকসুদ কামালের পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

ফাইল ছবি, আপন দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ এস এম মাকসুদ কামাল দেশেই আছেন। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে আছেন। তার পালানোর কোন সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

জুলাই অভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলা আসমি তিনি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। 

আরও পড়ুন<<>>মানবতাবিরোধী অপরাধের বিচারই লক্ষ্য: আইনমন্ত্রী

এর আগে গত ১৬ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ এস এম মাকসুদ কামালসহ আট জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে এ অভিযোগ দাখিল করা হয়েছে বলে জানান প্রসিকিউটর গাজী এম এইচ তামীম। তবে তিনি অভিযোগে আসা ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করেননি।

এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক এবং সাবেক একজন বিচারপতির নাম থাকতে পারে বলে আভাস দেন তিনি।

প্রসিকিউশনের তথ্য মতে, ২০২৪ সালের ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছিল। এতে প্রায় তিন শতাধিক ছাত্র-ছাত্রী আহত হন। আসামিদের বিরুদ্ধে ওই সময় উস্কানিমূলক বক্তব্য দেয়া এবং হামলার পেছনে প্রত্যক্ষ-পরোক্ষ মদদের অভিযোগ রয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়