Apan Desh | আপন দেশ

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৪৭, ১৪ সেপ্টেম্বর ২০২৬

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ চলতি সপ্তাহের বৈঠকে সুদের হার বাড়াতে পারে। এমন প্রত্যাশা জোরালো হওয়ায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে স্পট স্বর্ণের দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৩৪ দশমিক ৩১ ডলারে নেমে আসে। 

এর আগে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) টানা তৃতীয় সপ্তাহের মতো সাপ্তাহিক দরপতন হয়েছে স্বর্ণের।

একই সময়ে যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার শূন্য দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৭৫ ডলারে দাঁড়ায়।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, বর্তমান পরিস্থিতি স্বর্ণের জন্য খুব একটা অনুকূল নয়। জ্বালানির দাম বৃদ্ধি এবং ফেড ও জাপানের কেন্দ্রীয় ব্যাংকের বৈঠকের আগে সুদের হার বাড়ানোর প্রত্যাশা স্বর্ণের দামে চাপ তৈরি করছে।

আরও পড়ুন: অনলাইনে আর্থিক প্রতারণার ৬০ ভাগই বিকাশে, মিলছে না প্রতিকার

তবে ভূরাজনৈতিক উত্তেজনা ও মুদ্রানীতি নিয়ে অনিশ্চয়তা অব্যাহত থাকায় স্বর্ণের দাম কমলে আবারও বিনিয়োগকারীদের আগ্রহ বাড়তে পারে।

যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক মূল্যস্ফীতির তথ্য ফেডের সুদের হার বাড়ানোর সম্ভাবনাকে আরও জোরালো করেছে। আগস্টে দেশটির ভোক্তা মূল্যসূচক বেড়েছে। একই সঙ্গে মূল্যস্ফীতির মৌলিক সূচকও চার মাসের মধ্যে সবচেয়ে বড় বৃদ্ধি পেয়েছে।

সিএমই ফেডওয়াচের তথ্যানুযায়ী, মঙ্গল ও বুধবার (১৫-১৬ সেপ্টেম্বর) অনুষ্ঠেয় ফেডের নীতিনির্ধারণী বৈঠকে সুদের হার বাড়ানোর সম্ভাবনা বেড়ে প্রায় ৮৬ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে। মূল্যস্ফীতির তথ্য প্রকাশের আগে এ সম্ভাবনা ছিল প্রায় ৬৭ শতাংশ।

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট রুপার দাম শূন্য দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৬৪ দশমিক ০২ ডলারে নেমেছে। প্লাটিনামের দাম প্রায় অপরিবর্তিত থেকে ১ হাজার ৭৯৬ দশমিক ৯০ ডলার। প্যালাডিয়ামের দাম সামান্য পরিবর্তনে ১ হাজার ২৯৮ দশমিক ৮০ ডলারে দাঁড়িয়েছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়