ছবি : সংগৃহীত
মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী সংঘাতের ঝুঁকি বেড়েছে। এতে তেল সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম হুহু করে বাড়ছে।
মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) এক এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
নতুন পরিসংখ্যান অনুযায়ী, আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলে ৩৪ সেন্ট বা শূন্য দশমিক ৩৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯৭ দশমিক ৩৪ ডলারে পৌঁছেছে। একই সময়ে মার্কিন ডব্লিউটিআই ক্রুডের দাম ১ দশমিক ১৫ ডলার বা ১ দশমিক ২৬ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৯২ দশমিক ৬৩ ডলারে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় ভয়াবহ আগুনে ৬ শিশুসহ নিহত ১১
যুক্তরাষ্ট্রের যেকোনো নতুন হামলার বিরুদ্ধে ইরান পাল্টা প্রতিশোধ নেয়ার হুমকি দেয়ার পর মধ্যপ্রাচ্য অঞ্চলের সংঘাত আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা জোরদার হয়েছে। মূলত এ পরিস্থিতির পরেই তেলের আন্তর্জাতিক বাজারে সরবরাহ সংকটের তীব্র দুশ্চিন্তা দেখা দেয়।
বৈশ্বিক তেল পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ব্যবসায়ীরা তেলের মূল্যে অতিরিক্ত ঝুঁকি বা ঝুঁকি প্রিমিয়াম যুক্ত করা অব্যাহত রেখেছেন। এর ফলে পূর্ববর্তী অধিবেশনেই ব্রেন্ট ক্রুডের দাম গত ২৪ জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায় ছুঁয়েছিল।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































