Apan Desh | আপন দেশ

চুপ্পুর বিরুদ্ধে ৫শ’ কোটি টাকা দুর্নীতির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:১৫, ১০ আগস্ট ২০২৬

আপডেট: ১৮:০৫, ১০ আগস্ট ২০২৬

চুপ্পুর বিরুদ্ধে ৫শ’ কোটি টাকা দুর্নীতির অভিযোগ

ফাইল ছবি

ঋণের নামে ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দীন চুপ্পু, এস আলমসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ করেছে ইসলামী ব্যাংক পিএলসি।

সোমবার (১০ আগস্ট) দুদক সূত্রে এ তথ্য জানা যায়।

অভিযোগের নথি অনুযায়ী, গত ২৯ জুলাই ইসলামি ব্যাংকের পক্ষে অভিযোগ দায়ের করেন ব্যাংকটির ফাস্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াসীন আলি।

অভিযোগপত্রে বলা হয়, সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেড ও গ্যালাক্সি সোয়েটার্স এর নামে বেনামে ভুয়া প্রতিষ্ঠানে ঋণ দেখিয়ে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচার করা হয়।

আরও পড়ুন <<>> ফারইস্ট ইসলামী লাইফে লোপাট, নজরদারিতে আইডিআরের ব্যর্থতা

যার পেছনে ছিলেন নামসর্বস্ব এসব প্রতিষ্ঠানের বেশ কয়েকজন কর্মকর্তা, এস আলম ও ব্যাংকটির পরিচালনা পরিষদের সদস্যসহ মোট ৩৮ জন।

৩৮ জনের মধ্যে পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে ২৮ নম্বরে রয়েছেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। বিষয়টি দুদককে তদন্ত করে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে ইসলামি ব্যাংক।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়