Apan Desh | আপন দেশ

দুই সপ্তাহের মধ্যে মার্জিন আইন পরিবর্তন হবে: বিএসইসি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:৪২, ৯ জুলাই ২০২৬

আপডেট: ১৪:২৪, ৯ জুলাই ২০২৬

দুই সপ্তাহের মধ্যে মার্জিন আইন পরিবর্তন হবে: বিএসইসি চেয়ারম্যান

ছবি : আপন দেশ

দুই সপ্তাহের মধ্যে মার্জিন আইন পরিবর্তন হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।

বৃহস্পতিবার (9৯ জুলাই) ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

মাসুদ খান জানান, দীর্ঘ ৪৬ বছরের করপোরেট জীবনের সুনাম ঝুঁকিতে পড়তে পারে, এমন সতর্কবার্তা পাওয়ার পরও শেষ পর্যন্ত সহধর্মিণীর পরামর্শেই তিনি বিএসইসির দায়িত্ব গ্রহণের সিদ্ধান্ত নেন।

তার ভাষায়, করপোরেট জীবনে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাওয়ার পর দেশের জন্য কিছু করার তাগিদ থেকেই তিনি এ চ্যালেঞ্জ গ্রহণ করেছেন।

মাসুদ খান জানান, শুরুতে তিনি এ দায়িত্ব (বিএসইসির চেয়ারম্যান) নিতে রাজি হননি। কারণ অনেকেই তাকে সতর্ক করে বলেছিলেন, বিএসইসিতে যারা এসেছেন, তাদের অনেকেই বিতর্কিত হয়েছেন। এমনকি জীবনের শেষ প্রান্তে এসে নিজের দীর্ঘদিনের সুনাম নষ্ট করা উচিত হবে না বলেও তাকে পরামর্শ দেওয়া হয়।

তিনি বলেন, আমি প্রথমে না করে দিয়েছিলাম। কিন্তু পরে সরকারের পক্ষ থেকে আমাকে আশ্বস্ত করা হয়, পুঁজিবাজার সংস্কারে সরকার আন্তরিক এবং আমাকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেয়া হবে। কোনো ধরনের হস্তক্ষেপ করা হবে না।

মাসুদ খান জানান, রাতে বিষয়টি স্ত্রীকে জানালে তিনি ইস্তেখারা (দুই রাকাত নফল নামাজ আদায় করে দোয়া) করার কথা বলেন। পরদিন সকালে স্ত্রী তাকে জানান, ইস্তেখারার ফল অনুযায়ী তার এ দায়িত্ব নেয়াই উচিত।

তিনি আরও বলেন, আমার স্ত্রী বলেছিলেন, করপোরেট জীবনে তোমার যা পাওয়ার ছিল তা পেয়েছো। এখন দেশের জন্য কিছু করার সময়। দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে একটি শক্তিশালী পুঁজিবাজার দরকার।

সিএমজেএফ সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আহসান হাবিব রাসেল।

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়