ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে নতুন করে আর্থিক সহায়তা চেয়েছে বাংলাদেশ। বুধবার (০৪ জুন) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আইএমএফ।
আইএমএফের তথ্যমতে, নতুন একটি আর্থিক কর্মসূচির সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে, যা বর্তমান বাস্তবতা ও নতুন সরকারের অগ্রাধিকারকে বিবেচনায় নেবে। তবে যে কোনো নতুন ঋণ কর্মসূচি বাংলাদেশের বৈদেশিক লেনদেনের চাহিদা, শক্তিশালী নীতিগত প্রতিশ্রুতি ও সংস্কার কর্মসূচির বিশ্বাসযোগ্যতার ওপর নির্ভর করবে। আইএমএফের নির্বাহী বোর্ডের অনুমোদন সাপেক্ষে তা চূড়ান্ত হবে।
আরও পড়ুন : প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
আইএমএফ জানায়, বাংলাদেশে একটি প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনা চলছে। যেখানে অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা, নীতিগত অগ্রাধিকার নিয়ে আলোচনা ও ভবিষ্যৎ অর্থনৈতিক চ্যালেঞ্জ মূল্যায়ন করা হবে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































