ছবি : সংগৃহীত
পবিত্র হজ পালনের ক্ষেত্রে ‘হজ ভিসা’ ছাড়া অন্য কোনো ভিসা বৈধ নয়। সৌদি আরবের বাইরে থেকে আগত মুসল্লিদের জন্য এ নিয়ম প্রযোজ্য হবে জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
রোববার (১২ এপ্রিল) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়, ভ্রমণের জন্য ব্যবহৃত ভিজিট ভিসা, ট্রানজিট ভিসা, ওমরাহ ভিসা কিংবা টুরিস্ট ভিসা দিয়ে কেউ হজের আনুষ্ঠানিকতায় অংশ নিতে পারবেন না। মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, এসব ভিসাধারীদের হজের অনুমতি দেয়া হবে না।
সৌদি আরবের ভেতরে বসবাসরত নাগরিক এবং প্রবাসীদের জন্য নিয়ম কিছুটা ভিন্ন। তাদের ক্ষেত্রে ‘নুসুক’ অ্যাপ্লিকেশনের মাধ্যমে বুকিং প্রক্রিয়া সম্পন্ন করে হজের অনুমতিপত্র বা পারমিট সংগ্রহ করতে হবে।
আরও পড়ুন : আজ স্বর্ণ কত দামে বিক্রি হচ্ছে, জেনে নিন
হজ ও ওমরাহ মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে যে, হজের জন্য সব ধরনের অফিসিয়াল রিজার্ভেশন বা বুকিং শুধুমাত্র অনুমোদিত মাধ্যমগুলোর মাধ্যমেই করতে হবে। কোনো ধরনের অননুমোদিত বা ভুয়া চ্যানেলের মাধ্যমে হজের বুকিং না করার জন্য কঠোরভাবে সতর্ক করেছে মন্ত্রণালয়।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































