ব্রিটেনকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে টেনে নেয়া সম্ভব হবে না বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। একইসঙ্গে হরমুজ প্রণালিতে কোনও ধরনের অবরোধ সমর্থন না করার ঘোষণাও দিয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
স্টারমার বলেন, আমার দৃষ্টিতে হরমুজ প্রণালী উন্মুক্ত এবং সম্পূর্ণ সচল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত কয়েকদিন ধরে আমরা আমাদের সবটুকু প্রচেষ্টা এ লক্ষ্যেই নিয়োজিত করেছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখব।
আরও পড়ুন<<>>নারী সেনাপ্রধান নিয়োগ দিয়ে অস্ট্রেলিয়ার ইতিহাস
বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী স্টারমার বলেন, ব্রিটেনের মাইন-সুইপিং সক্ষমতা রয়েছে। তবে এটি ব্যবহার করা হবে কি না সে সম্পর্কে কোনও মন্তব্য করতে রাজি হননি তিনি।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































