Apan Desh | আপন দেশ

ইসলামী ব্যাংকের সঙ্গে ঢাকা কলেজের চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৮:৪১, ২২ জুন ২০২৫

আপডেট: ১৮:৪৬, ২২ জুন ২০২৫

ইসলামী ব্যাংকের সঙ্গে ঢাকা কলেজের চুক্তি স্বাক্ষর

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ঢাকা কলেজের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির মাধ্যমে ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাদের যাবতীয় ফি সহজে পরিশোধ করতে পারবেন। চুক্তির আওতায় শিক্ষার্থীরা টিউশন ফি, সেশন ফি ও অন্যান্য ফি দিতে পারবেন খুব সহজেই। তারা ইসলামী ব্যাংকের যেকোনো শাখা, উপশাখা, এজেন্ট আউটলেট কিংবা সেলফিন অ্যাপ ব্যবহার করে ফি প্রদান করতে পারবেন।

রোববার (২২ জুন) কলেজের শিক্ষক লাউঞ্জে এ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মো. ওমর ফারুক খান।

চুক্তিতে ঢাকা কলেজের পক্ষে স্বাক্ষর করেন অধ্যক্ষ প্রফেসর এ কে এম ইলিয়াস। ইসলামী ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন ঢাকা নিউ মার্কেট শাখার প্রধান মোহাম্মদ মাহবুবুস সাজ্জাদ।

ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা সেন্ট্রাল জোনপ্রধান মো. মাহবুব-এ-আলম-এর সভাপতিত্বে ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মজনুজ্জামান ও ঢাকা কলেজের ভাইস প্রিন্সিপাল পারভীন সুলতানা হায়দারসহ কলেজের বিভিন্ন বিভাগের প্রধান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ